কুরআনের অস্পষ্ট আয়াত ও আল্লাহর ব্যর্থতা

সবজান্তা আল্লাহ্‌ কোনকিছু অতি পরিষ্কার বলতে ব্যর্থ এবং তর্কাতীত স্পষ্ট করতে অক্ষম। উদাহরণস্বরূপ, যদি আল্লাহ সত্যিই কোরআনে বোঝাতে চাইতেন যে পৃথিবী গোলাকার,তাহলে তিনি কেন একটা আয়াতে স্পষ্ট করে এইভাবে লেখেন না: “তুমি কী বিবেচনা করনি, আমি কীভাবে পৃথিবীকে সমতল নয় বরং গোলাকার বানিয়েছি, এবং সূর্যের চারপাশে ঘুর্ণায়মান করে পৃথিবীকে তৈরি করেছি?” 

অথবা আল্লাহ যদি টেলিভিশন নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করতে চাইতেন, তিনি কি সুস্পষ্ট করে বলতে পারতেন না যে: “মানব জাতি এক সময় তাদের ঘরে বাক্সের ভিতরে ছবি দেখবে।” 

অথবা,আল্লাহ যদি ভবিষ্যদ্বানী করতে চাইতেন মানবজাতি মোবাইল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কলে কথা বলবে।তিনিতো এটা বলতে পারতেন তোমরা কি লক্ষ্য করোনি আমি তোমাদের জন্য এক দেশ থেকে আরেক দেশে কথা বলার জন্য মোবাইল বানানোর ফর্মুলা দিয়েছি!

অন্য প্রসঙ্গে তো আল্লাহ কিন্তু অতি পরিষ্কার করে কথা বলেছেন! যেমন আল-ইমরানের ২নং আয়াত:

“আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ইলাহ্‌ নাই, তিনি চিরঞ্জীব, সর্বসত্ত্বার ধারক।”

এই আয়াতটি তো পানির মতো পরিষ্কার, কোন তর্কাতর্কির অবকাশ নেই। যদি আল্লাহ চাইতেন যে আধুনিক বিজ্ঞানের কিছু জিনিস কোরআনে বর্ণনা করবেন তাহলে তিনি কাউকে সমালোচনার সুযোগ না দিয়ে পরিষ্কার ভাবেই তা পেশ করতেন তাই নয় কি?

প্রশ্ন হচ্ছে,কোরআনে যদি বৈজ্ঞানিক নানা ভবিষ্যদ্বাণী আল্লাহ দিয়ে থাকে তাহলে কেনই বা সবার আগে মুসলমানরা এন্টিবায়োটিক, এসপিরিন, বাষ্প-ইঞ্জিন, বিদ্যুৎ, বিমান কম্পিউটার,কুষ্ণ-গহ্বর, ভ্রূণতত্ত্ব, ভূতত্ত্ব, এবং জ্যোতির্বিদ্যার উদ্ভাবন করেনি।

আল্লাহ কোরআনে বিজ্ঞানের ভবিষ্যৎ বানী করেছে বিষয়টি হাস্যকর, কিন্তু অনেক মুসলমানেরা বিষয়টি জানেন।কিন্তু বলেন না।তারা জানে সেটা ইসলামকে বিশেষভাবে প্রতিনিধিত্ব করে না,যেমন ক্রিয়েশন রিসার্চ ইন্সটিট্যুট খ্রিষ্টধর্মকে প্রতিনিধিত্ব করে না।আমরা জানি  আধুনিক বিজ্ঞান ও গোঁড়া ইসলামের সাথে অনিশ্চিত সম্পর্ক। যেখানে অধিকাংশ ঈমানদার আসল বিষয়টা অবহেলা করে কোরআনের জন্য পরিপূর্ণ বৈজ্ঞানিক সুসংগতি ঘোষণা দিতে তৃপ্ত, কিছু কিছু বুদ্ধিজীবী কগ্নিটিভ্‌ রেলাটিভিস্ট্ পথ অবলম্বন করে,অথবা বলে যে বিজ্ঞান ইসলাম অনুসারে নির্মিত হওয়া উচিত যেন ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায়।হাহাহা……

ইয়েল বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী মুসলিম জনপ্রিয় বক্তা আবু আম্মার ইয়াসির ক্বারী তার বই An Introduction to the Sciences of the Quran তে লিখেছেন:
(“In other words, there are not scientific allusions buried under every third verse in the Qur’aan, waiting to be unearthed by some over-zealous, highly-imaginative Muslim!”)

অন্য কথায়, আল্লার কোরআনের প্রতি তিনটি আয়াত অন্তর অন্তর এমন কোন বৈজ্ঞানিক ইঙ্গিত লুকিয়ে নেই যা কোন অতি-কল্পনাপ্রবণ ও অতি-আগ্রহী মুসলমানের দ্বারা উন্মোচনের অপেক্ষায় আছে।সেখানে আল্লাহ সুস্পষ্ট করে কিছু বলে নাই।

আল্লাহ যদি কোরআনে মহা বিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাংগের ধারনা বর্ণনা করেই থাকেন,তাহলে আজ পর্যন্ত বৈজ্ঞানিক সমাজ এই তত্ত্বের সত্যতা সম্পর্কে একমত নয়,তাহলে দশ বছর পর যদি সেটা ভুল বলে প্রমাণিত হয় তাহলে কোরআনে আল্লার এই বিগ ব্যাংগ সম্পর্কে  সুস্পষ্ট ইংগিতের ব্যাপারে ভুল ধারনা হবে কি? 

  • Related Posts

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামী ধর্মগ্রন্থে প্রাণী সংক্রান্ত নানা বিতর্কিত নির্দেশনার কথা অনেকেরই জানা, তবে উদ্ভিদের মতো একটি সম্পূর্ণ অচেতন ও নিরপেক্ষ প্রাকৃতিক উপাদানের প্রতি ধর্মীয় বিদ্বেষ আরোপের ঘটনাও কিন্তু কম নয়। পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের কথা বলে ইসলামকে অনেক সময় পরিবেশবান্ধব হিসেবে প্রচার করা হলেও, হাদিস ও কোরআনের গভীরে প্রবেশ করলে দেখা যায় সেখানে নির্দিষ্ট কিছু গাছকে ‘শত্রুর গাছ’ বা ‘অভিশপ্ত বৃক্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেবল অলৌকিক…

    Read more

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামের উত্তরাধিকার আইন  নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি কথা প্রায়ই শোনানো হয় যে, “ইসলামে নারীরা কেবল অর্ধেক পায় না, বরং বহু ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি সম্পত্তি পায়।” কিন্তু আইনের তুলনামূলক মূলনীতি এবং সম-পারিপার্শ্বিক অবস্থার বিচারে এই দাবিটির বাস্তবতা কতটুকু, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। কোনো আইনের সমতা বা বৈষম্য পরিমাপ করতে হয় একই স্তরের দুটি আফটার-ইফেক্ট বা সম-পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে। অসদৃশ অবস্থার সাথে অসম তুলনা টেনে নারীর অধিকারকে বেশি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন