স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?
মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ।…
Read moreনিষ্পাপ প্রাণীদের প্রতিদানহীন শাস্তি, দয়া নাকি ন্যায়বিচার? ধার্মিকদের সকল খোঁড়া যুক্তি ও তার খণ্ডন
পৃথিবীতে প্রায়শই আমরা দেখি ভয়াবহ খরা, দাবানল, বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার বন্যপ্রাণী অবর্ণনীয় কষ্ট পেয়ে মারা যাচ্ছে। কোনো মানুষের হাত ছাড়াই বনের পাখিরা খাবারের অভাবে ছটফট করতে করতে মারা যায়, নিরীহ কুকুর বা হরিণ ছানারা জন্মগত বা সংক্রামক রোগে ভুগে তিলে তিলে শেষ হয়ে যায়। যখনই কোনো আস্তিক বা ধর্মীয় প্রবক্তাকে জিজ্ঞেস করা হয়, “সৃষ্টিকর্তা যদি পরম দয়ালু এবং পরম করুণাময় হন, তবে তিনি নিষ্পাপ শিশুদের…
Read moreআল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন
যখনই কেউ প্রশ্ন করে, জন্মগতভাবে একটা শিশুকে প্রতিবন্ধী বানিয়ে বা ভয়ানক রোগ দিয়ে আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন? অবুঝ শিশুদের কষ্ট দিয়ে তিনি কিসের পরীক্ষা নেন? এগুলো কি আসলে দয়ার নমুনা নাকি নির্দয়তার নমুনা? আল্লাহ কি আসলেই পরম দয়ালু? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো! ধরুন, আপনি নিজে যদি আল্লাহ হতেন, তাহলে কি কখনো পরীক্ষার অজুহাতে এরকম অমানবিক কাজ করতে পারতেন? এক্ষেত্রে মুমিনরা বেশ কিছু কুযুক্তি দেয় এবং আমি…
Read moreমৃত্যুর পর সৃষ্টিকর্তা সত্য হলে ধার্মিকরা বেঁচে যাবে আর নাস্তিকরা বিপদে পড়বে?
অনেক সময় ধর্মপ্রচারক বা সাধারণ ধার্মিকরা ধর্মীয় বিতর্কে কোণঠাসা হয়ে সর্বশেষ অস্ত্র হিসেবে মুক্তচিন্তক ও নাস্তিকদের প্রতি একটি অতিপরিচিত প্রশ্ন ছুড়ে দেন: “ভাই, মৃত্যুর পর যদি দেখা যায় জান্নাত-জাহান্নাম বা সৃষ্টিকর্তা আসলেই নেই, তাহলে তো আপনাদের কোনো লাভ হলো না, আমাদেরও কোনো ক্ষতি হলো না। কিন্তু মৃত্যুর পর সৃষ্টিকর্তা সত্য হলে এবং পরকাল বলতে যদি সত্যি কিছু থেকে থাকে, তখন আপনাদের কী হবে? আমরা তো অন্তত বেঁচে যাব!” দর্শনের ভাষায় এই…
Read moreমহাবিশ্ব কি আসলেই সুশৃঙ্খলভাবে চলছে?
আমরা প্রায়ই রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবি, এই বিশ্বব্রহ্মাণ্ড কত না শান্ত ও সুশৃঙ্খল! গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরছে, ঋতু বদলাচ্ছে, আর সূর্য প্রতিদিন নিয়ম করে পূর্ব দিকে উঠছে। এই আপাত দৃশ্যমান নিয়ম শৃঙ্খলা দেখে অনেকে মনে করেন, পুরো মহাবিশ্ব বুঝি একটি সুনির্দিষ্ট ও নিখুঁত ঘড়ির কাঁটার মতো চলছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বব্রহ্মাণ্ড কি আসলেই সুশৃঙ্খল? নাকি আমাদের না-জানার কারণে একে সুশৃঙ্খল বলে মনে হয়? ঠিক যেন কুয়োর ব্যাঙের মতো…
Read moreএপিকিউরাসের বিখ্যাত প্যারাডক্স, যা ধর্মের ভিত নাড়িয়ে দেয়
হাজার বছর ধরে দর্শন আর ধর্মের আকাশে যে প্রশ্নটি সবচেয়ে বড় ঝড় তুলে আসছে, তা হলো—একটি নিষ্পাপ শিশু যখন ক্যানসারের মতো মরণব্যাধিতে তীব্র যন্ত্রণায় ছটফট করে, তখন ঈশ্বর কেন নীরব থাকেন? আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে গ্রিক দার্শনিক এপিকিউরাস মানুষের এই চিরন্তন হাহাকারকে এমন এক যৌক্তিক ফাঁদে রূপ দিয়েছিলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত ধর্মতত্ত্বের ভিত নাড়িয়ে দেয়।আজ আমরা এপিকিউরাসের বিখ্যাত প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত জানবো গোজামিলের জবাবসহ। এপিকুরাস…
Read moreমানুষ কি আসলেই নিখুঁত সৃষ্টি?
ধর্মীয় বা ঐতিহ্যগত বয়ানে প্রায়ই দাবি করা হয় যে মানুষ নাকি বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ ও নিখুঁততম সৃষ্টি। আমাদের চেতনা, বুদ্ধিমত্তা ও জটিল শারীরিক গঠন দেখে আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে মানুষের শরীর বুঝি কোনো মহা-প্রকৌশলীর নিখুঁত নকশার ফসল। কিন্তু সত্যি কি তাই? বিজ্ঞান ও মানব শারীরবিদ্যার (Human Anatomy) আলোয় গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, মানুষ মোটেই কোনো নিখুঁত নকশা নয়; বরং কোটি কোটি বছরের বিবর্তনীয় প্রক্রিয়ায় তৈরি হওয়া অসংখ্য ভুল,…
Read moreএকটি সামান্য ঘড়ির সৃষ্টিকর্তা থাকলে মানুষ বা প্রকৃতির সৃষ্টিকর্তা থাকবে না কেন: ওয়াচমেকার ফ্যালাসি খণ্ডন
ধর্মীয় আলোচনা বা বিতর্কে ধার্মিকদের সবচেয়ে পছন্দের দাবিগুলোর একটি হলো ঘড়ি বা মোবাইলের উদাহরণ, যা যুক্তিশাস্ত্রে ওয়াচমেকার ফ্যালাসি খণ্ডন আলোচনার একটি অন্যতম বিষয়। তাদের যুক্তিটা এমন—“মরুভূমিতে একটি ঘড়ি বা মোবাইল কুড়িয়ে পেলে আপনি কখনোই ভাববেন না যে এটি বালু আর বাতাসের ঘর্ষণে নিজে নিজে তৈরি হয়েছে। আপনি নিশ্চিত হবেন যে এর একজন সৃষ্টিকর্তা বা কারিগর আছে। তাহলে মানুষের মতো জটিল প্রাণী কিংবা এই বিশ্বজগৎ কীভাবে কোনো সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে তৈরি…
Read moreআরশ
ঢাকা শহরের একটি নামিদামি স্কুলের ভূগোল ক্লাস। শিক্ষক লতিফ সাহেব একদিন ক্লাসের শুরুতেই কী মনে করে ছাত্রদের হঠাৎ জিজ্ঞেস করলেন : আচ্ছা বলোতো সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি? কোনো ছাত্র উত্তর দিল জাপান। কোনো ছাত্র বললো ইন্দোনেশিয়া, কেউ বললো ফিজি। কেউ বললো ফিলিপাইন। সুমাত্রা, রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এ রকম বিভিন্ন অঞ্চলের নাম আসতে থাকল শিক্ষার্থীদের উত্তরে। অ্যালিসিয়ান দীপপুঞ্জ ও আলাস্কার নামও কেউ কেউ উচ্চারণ করলো। এতরকম উত্তর পেয়ে শিক্ষক নিজেই…
Read more










