শান্তি বনাম খিলাফত ও ইসলামি শরিয়া

ইসলামি শরীয়া কখনো শান্তি আনতে পারেনি এবং পারবেও না। যেখানে খোলাফায়ে রাশেদীন এবং বড় বড় সাহাবীরা শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, উল্টো মারামারি, হানাহানি, গুটিবাজি নিজেদের মধ্যে বিভক্তির মাধ্যমে স্থায়ী শত্রুতা, নিজেরা নিজেদের হত্যা এমনকি একপার্টির ক্ষমতা শেষে ভিন্নপার্টিকতৃক তাদের কবর থেকে লাশ উঠিয়ে আগুন দেয়া, ক্বাবা ঘরে হামলা, শিয়া- সুন্নী – খারেজি বিভক্তি আরো কত কি!

সেখানে এরা এযুগের কত বড় মুসলিম হলো যে ইসলামি শরীয়া দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? আল্লাহ যদি থেকে থাকে তবে কেন তাদের প্রতি সহায় হয় না যেখানে উনি কুরআন সেই প্রতিশ্রুতি বারবার দিয়েছেন? আর নয়তো এমন নিরর্থক এবং ক্ষতিকর ইসলামি শরীয়া, যেটা শান্তি নয়, বরং অশান্তি সৃষ্টি করে এবং মানবাধিকার হরণ করে সেটাকে পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক।

ইসলামি শরীয়া যে শান্তি দিতে পারে না, উল্টো মানবাধিকার এবং নারী অধিকার একদম সংকুচিত করাপূর্বক অশান্তির বন্যায় মানুষকে ভাসিয়ে দেয় তা যুগে যুগে প্রমাণিত হয়েছে।

আমেরিকা বা অমুসলিমদের চক্রান্ত বলাটা এখানে  ভুল যুক্তি।

প্রথমত, খিলাফতের যুগেও সাহাবাদের হাতে ক্ষমতা ছিলো। আবার যেসব ইসলামিক দেশে আমেরিকার কোন প্রভাব নেই সেসব দেশেও শান্তি নেই, এসব অশান্তি চলেই।

এরপরও যারা পুরোপুরি নিজেদের এবং ইসলামের দোষ না দিয়ে তৎকালে ইয়াহুদী এবং বর্তমানে আমেরিকাকে দায়ী করতে চায় তাদের বলবো, ” মানুষকে শয়তান ধোঁকা দেয় বলে কি মানুষের কোন দোষ নেই? তাহলে তো সব মানুষই জান্নাতে যাবে। সবাই আপনাদের মতো কুযুক্তি দেখাবে যেটা আপনারা খেলাফত, সাহাবিদের এবং ইসলামী শরীয়ারকে বাঁচাতে ব্যবহার করেন। যেমন : ” সাহাবারা/ ইসলাম/ আমরা তো নিষ্পাপ, ইয়াহুদি/ আমেরিকা / শয়তানের চক্রান্তে পড়ে সাহাবা খলিফারা এসব করছে ।”

বুঝলেন??? কুযুক্তি দেয়ার বেলায় সাবধান।

ইসলামী শরীয়া বা খিলাফতকে বাঁচাতে যেসব কুযুক্তি দিয়ে থাকেন, সেই একই যুক্তিতে ইসলামের মূল কনসেপ্টই প্রশ্নবিদ্ধ এবং ধ্বংস হয়ে যায়।

ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন।

References :

1. আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খন্ড : গাদীরে খুমের ভাষণ ( আহলে বায়াত : https://www.hadithbd.com/hadith/link/?id=38557)

2. হযরত ওমরের চক্রান্ত : http://alhassanain.org/m/bengali/?com=content&id=862

3. ফাতিমা হত্যাকাণ্ড https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A7%87_%E0%A6%89%E0%A6%AE%E0%A6%B0

4.আল বিদায়া ওয়ান নিহায়া ৭ম খন্ড : পরিচ্ছেদ : জামেলের যুদ্ধ, ওমর হত্যা, উসমান হত্যার ঘটনা, সিফফিনের যুদ্ধ, সালিশি ঘটনা ( মুয়াবিয়ার চক্রান্ত), খারেজি সম্প্রদায়ের উদ্ভব, দুমাতুল জানদালে সালিশদ্বয়ের উপস্থিতি, আলীর বিরুদ্ধে খারেজীদের বিদ্রোহ, খারেজিদের বিরুদ্ধে আলীর অভিযান, আলী হত্যার ঘটনা

5.১০ম খন্ড – মারওয়ান হত্যার বিবরণ, আব্বাসীরা খেলাফত পাওয়ার পর উমাইয়াদের লাশের সাথে নৃশংসতা

  • Related Posts

    মদিনাবাসীরা কেন নবীকে আশ্রয় দিয়েছিল? ধর্মীয় ভক্তি নাকি রাজনৈতিক সমীকরণ?

    মদিনার আউস ও খাজরাজ গোত্র কতৃক নবী মুহাম্মদকে আশ্রয় দেওয়া বা মদিনায় আমন্ত্রণ জানানোর পেছনে ইসলামী ঐতিহ্যে প্রায়শই পরম ধর্মীয় ভক্তি ও ঐশ্বরিক অলৌকিকতার কথা বলা হয়। তবে একজন নিরপেক্ষ ইতিহাসবিদ ও সমালোচকের দৃষ্টিকোণ থেকে মক্কার আকাবার বাইআত এবং মদিনায় (তৎকালীন ইয়াসরিবে) নবীর হিজরত ছিল পুরোপুরি একটি চরম রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমীকরণের ফল। মদিনার গৃহযুদ্ধে জর্জরিত দুটি আরব গোত্র কেন মক্কার এক কোণঠাসা ধর্মপ্রচারককে তাদের সর্বোচ্চ নেতা ও…

    Read more

    ​৬১০ খ্রিস্টাব্দের পূর্বে ইসলামের অস্তিত্ব ছিল? ঐতিহাসিক ও যৌক্তিক ব্যবচ্ছেদ

    সংক্ষেপে (Key Takeaways): অনলাইন ও সামাজিক মাধ্যমে ধর্মতাত্ত্বিক আলোচনায় প্রায়ই একটি দাবি শোনা যায়: “ইসলাম কোনো নতুন ধর্ম নয়; আদম, ইব্রাহিম, মুসা ও ঈসা (আ.) সবাই একই ‘ইসলাম’ ধর্মের অনুসারী ছিলেন এবং তাঁরা সবাই ‘মুসলিম’ ছিলেন।” একজন নিরপেক্ষ ইতিহাস গবেষক ও সমালোচকের বিচারে এই দাবির মুখোমুখি দাঁড়িয়ে সবচেয়ে মৌলিক প্রশ্নটি হলো: ৬১০ খ্রিস্টাব্দে মুহাম্মদের নবুয়ত পাওয়ার পূর্বে (অর্থাৎ প্রাক-ইসলামিক আরবে বা হযরত ঈসা, মুসা ও ইব্রাহিমের আমলে) বিশ্ব ইতিহাসে…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন