ধরুন, আপনি জীবনে প্রথম একটি নতুন স্কুলে ভর্তি হয়েছেন। ক্লাসের কাউকেই চেনেন না। এমন সময় একজন ছাত্র এসে বলল, “এই ক্লাসে শুধু আমিই একমাত্র ভাল; বাকি সবাই খারাপ। আরো বললো, “আমি ছাড়া এই ক্লাসে আর কারো সাথে তুমি মিশতে পারবে না ” সে মিশতে দিচ্ছে না। সবসময় অন্যের বদনাম করছে এবং নিজের সুনাম করছে। পাশাপাশি তার অন্ধভক্ত-বন্ধু এবং আত্মীয়স্বজনদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে, যারা একই কথা আপনাকে শুনিয়ে থাকে। আপনি তাকে ভালোভাবে জানার পূর্বেই আপনার স্বীকারোক্তি নিয়ে নেয় যে আপনি তাকে এবং তার সমস্ত কথা বিশ্বাস করবেন, অন্য কাউকে বিশ্বাস করতে পারবেন না।
কোন ঘটনা বা বিষয় নিজের পক্ষে সামান্য মিলে গেলেই সেটাকে আরো বাড়িয়ে আপনার কাছে তুলে ধরে, কিন্তু অন্যের পক্ষে আরো বেশি বা পুরোপুরি মিলে গেলেও সেটা আপনার কাছে গোপন রাখে। অন্যের বিভিন্ন দূর্বলতা তুলে ধরে এবং হাসাহাসি করে, অথচ একই দূর্বলতা তার নিজের মধ্যে থাকা সত্ত্বেও সে আপনাকে তা কখনো ভাবতেই দেয় না। আবার আপনাকে বলে যে তুমি যদি আমাকে অবিশ্বাস করো বা অন্য কাউকে বিশ্বাস করো তবে তোমাকে হত্যা করা হবে।
আপনি কি ওই ছাত্রের দাবি মেনে নেবেন? কোনো বিচক্ষণ মানুষ কি শুধু তার আত্মবিশ্বাস, নিজের সম্পর্কে তার বক্তব্য কিংবা তার অনুসারীদের কথায় বিশ্বাস করে নেবে যে সেই ছাত্রই একমাত্র সঠিক?
এবার যদি আপনি তাকে প্রশ্ন করেন, “শুধু তুমিই সঠিক আর বাকিরা ভুল—এর প্রমাণ কী?”, তখন সে রেগে যায়। প্রশ্ন করতেই নিষেধ করে, এমনকি বলে, এ ধরনের প্রশ্ন করা শয়তানের কাজ। তবুও যখন আপনার সত্যান্বেষী মন মানে না এবং আপনি প্রশ্ন করেন বা সত্যতার প্রমাণ চান, তখন তার অনুসারীরা বলে, “আমাদের ঐশ্বরিক গ্রন্থে লেখা আছে যে সে-ই সঠিক।” কিন্তু গ্রন্থটি যে সত্যিই ঐশ্বরিক, তার প্রমাণ কী? কোন ব্যক্তি বা একদল মানুষ নিজেদের কল্পনা এবং স্বপ্নকেও তো ইশ্বরের বাণী বলে লিপিবদ্ধ করতে বা করাতে পারে, তাই না? এটাতো চক্রাকার কুযুক্তি। একই কুযুক্তি অন্যকেউ যদি তার বেলায় দেয় তবে মানবেন?
এরপর আরেকজন বলে, “আমাদের গ্রন্থ ঐশ্বরিক না হলে এতে ভুল থাকত।” আপনি যখন কোনো ভুল বা অসংগতি দেখান, তখন তারা নানা ব্যাখ্যা ও কুযুক্তির আশ্রয় নিয়ে সেটিকে সঠিক প্রমাণের চেষ্টা করে। এবার যখন আপনি প্রশ্ন করেন: অন্য ধর্মের অনুসারীরাও যদি নিজেদের গ্রন্থের ভুলের ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা দেয় বা কুযুক্তি দিয়ে সঠিক প্রমাণের চেষ্টা করা; বৈজ্ঞানিক মিল খুঁজে বের করে এবং একই পদ্ধতিতে প্রতিটি আপত্তির জবাব দিয়ে তাদের গ্রন্থকে নির্ভুল দাবি করে—তাহলে কি আপনিও সেই গ্রন্থকে ঐশ্বরিক বলে মেনে নেবেন?
এবার একটু বাস্তবতায় আসুন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখা যাক।
জন্মের পর থেকেই আমাদের মনে এই ধারণা গেঁথে দেওয়া হয় যে, আমরা যে পরিবার বা সমাজে জন্ম নিয়েছি, কেবল সেই ধর্মটিই পরম সত্য এবং বাকি সব মিথ্যে। বড় হওয়ার বা স্বাধীনভাবে চিন্তা করার মতো বয়স ও পরিপক্বতা অর্জন করার আগেই অত্যন্ত সুকৌশলে আমাদের ওপর একপাক্ষিক বিশ্বাস চাপিয়ে দেওয়া হয়। অবুঝ শিশুসুলভ মনে শৈশব থেকে যা আউড়ে যাওয়া হয়, তা পরবর্তীতে তার বিশ্বাসের শিকড় হয়ে জেঁকে বসে। ফলে চাইলেও সেখান থেকে বেরিয়ে এসে নিরপেক্ষভাবে সবকিছু মূল্যায়ন করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
বড় হয়ে কেউ যখন নিজেদের বিশ্বাস যাচাই করার সাহস করেন, তখনও তাদের মনস্তাত্ত্বিক পক্ষপাত পুরোপুরি পিছু ছাড়ে না। একে বলা হয় নিশ্চিতকরণ পক্ষপাত বা কনফার্মেশন বায়াস। অর্থাৎ, নিজের বিশ্বাসের অনুকূলে থাকা সামান্য যুক্তিকেও বিশাল প্রমাণ হিসেবে দেখা আর প্রতিকূল বা বিরোধী প্রমাণগুলোকে ইচ্ছে করে এড়িয়ে যাওয়া কিংবা সেগুলোর এক অদ্ভুত মনগড়া ব্যাখ্যা দাঁড় করানো।
সবচেয়ে বড় সমস্যা হলো, যখন কোন বিশ্বসী ধর্ম যাচাই করতে বসেন, তখন তারা নিরপেক্ষ গবেষকের মতো শুরু করেন না; বরং তারা মানসিক বা মানসিকভাবে আগেই একটি পূর্বনির্ধারিত রায় বা ‘মাইন্ডসেট’ ঠিক করে রাখেন যে, তাদের ধর্ম ভুল হতেই পারে না। এটি ঠিক একজন পক্ষপাতদুষ্ট বিচারকের মতো, যিনি আদালতের কাঠগড়ায় বসার আগেই মনে মনে ঠিক করে রাখেন যে আসামি নির্দোষ এবং অভিযোগকারী মিথ্যাবাদী। বিচারক যদি আগেই রায় ঠিক করে রাখেন, তবে সেই বিচার যেমন প্রহসন ছাড়া আর কিছু হয় না, তেমনি নিজের ধর্মকে ধ্রুব সত্য ধরে নিয়ে বাকি সবকিছুকে ভুল প্রমাণ করার এই প্রক্রিয়াকে কখনোই নিরপেক্ষ যাচাই বলা যায় না।
আমি আমার ধর্মের কথাই বলি, শৈশবেই আমাদের কালিমা পড়িয়ে মিথ্যা সাক্ষী দেয়ানোর মাধ্যমে মুসলিম বানানো এবং জোরপূর্বক লিঙ্গের চামড়া কাটা হয়। মাতৃভাষার অনুকূল শব্দ শেখার পূর্বেই আল্লাহ শব্দটি জোরপূর্বক শেখানো হয়। আরো অমানবিক ব্যাপার হলো ১০ বছর বয়সে নামাজ না পড়লে ইসলাম মারার নির্দেশ দেয়। শৈশব থেকেই বলা হয় যে ইসলাম একমাত্র সত্যি, বাকিসব ভুয়া এবং বাকিসব ধর্মের মানুষ সারাজীবন ভালো কাজ করলেও অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তারা পশুর চেয়েও অধম।
ইসলামকে গভীরভাবে জেনে ও বুঝে যাচাই করার সুযোগ দেওয়ার আগেই মানুষকে মুসলিম বানিয়ে নেওয়া হয়, আবার প্রাপ্তবয়স্ক হওয়ার নিরপেক্ষভাবে তা যাচাই করার সুযোগও ইসলাম দেয় না। এমনকি, প্রাপ্তবয়স্ক হয়ে যাচাই করার পর যদি ইসলামকে ভুল মনে হয় তবে সেটাকে অবিশ্বাস বা ত্যাগ করার সুযোগও নেই, ত্যাগ করলেই হত্যার বিধান।
বড় হওয়ার পর মনে প্রশ্ন জাগে যে, একজন মুসলিম সারাজীবন খারাপ কাজ করেও কিছু সাময়িক শাসন বা শাস্তি পাওয়ার পর চিরকালের জন্য জান্নাতে যাবে এবং বিশেষ কিছু কাজ করলে বা কিছু পদ্ধতিতে মারা গেলে সাময়িক কোন শাস্তি ছাড়াই জান্নাতে যাবে । অথচ একজন অমুসলিম সারাজীবন ভালো কাজ করে এবং মানবতার জন্য নিজেকে উৎসর্গ করেও অনন্তকাল জাহান্নামে জ্বলবে। ৯৫% ক্ষেত্রেই দেখা যায়, সারাজীবন খারাপ কাজ করা লোকটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে বলেই মুসলিম, অন্যদিকে আজীবন ভালো কাজ করা লোকটি অমুসলিম পরিবারে জন্ম নিয়েছে বলেই সে অমুসলিম। মুসলিম লোকটির কাছে যে কারণে জন্মসূত্রে পাওয়া ধর্মটিই সঠিক মনে হয়েছে, ঠিক একই কারণে অমুসলিম লোকটির কাছেও তার জন্মসূত্রে পাওয়া ধর্মটিই সঠিক মনে হয়েছে। একজন মুসলিম যেমন যাচাই বাছাই ছাড়াই স্বধর্মকে বিশ্বাস করেছে, একজন অমুসলিমও তাই।
আরো জঘন্য একটি বিষয় হলো, একজন মুসলিম পুরুষ যদি একজন হিন্দু বা অমুসলিম মেয়েকে ধর্ষণও করে তবে ইসলামের বিশ্বাস অনুযায়ী সেই মুসলিম সাময়িক শাস্তি পেয়ে জান্নাতে যাবে অথবা মৃত্যুর আগে তওবা বা হজ্ব করে থাকলে সেই শাস্তিটিও পেতে হবে না। অন্যদিকে অমুসলিম মেয়েটি ভিক্টিম হওয়া সত্ত্বেও শুধু অমুসলিম হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামে যাবে।
শৈশবের এই জবরদস্তি এবং জন্মসূত্রে পাওয়া পরিচয়ের বেড়াজাল যে কতটা শক্তিশালী, তার প্রমাণ মেলে পিউ রিসার্চ সেন্টারের বৈশ্বিক পরিসংখ্যানে। পিউ রিসার্চ সেন্টারের বৈশ্বিক বিশ্লেষণে দেখা যায়, আঠারো থেকে চুয়ান্ন বছর বয়সীদের মধ্যে প্রায় ৯১% প্রাপ্তবয়স্ক মানুষ শৈশবে যে ধর্মীয় বা অধর্মীয় পরিচয়ে বড় হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েও ঠিক সেই পরিচয়টিই আমৃত্যু ধরে রেখেছেন। আর যাঁরা শৈশবে কোনো ধর্মে বড় হয়েছেন অথচ পরবর্তীতে অন্য ধর্ম গ্রহণ করেছেন কিংবা কোনো ধর্মের সঙ্গেই নিজেদের আর সম্পৃক্ত রাখেন না, তাদের সংখ্যা মাত্র নয় শতাংশ; যার মধ্যে প্রকৃত ধর্মান্তরিত মানুষের হার মোটে পাঁচ শতাংশের কাছাকাছি।
এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে, পারিবারিক সূত্রে পাওয়া ধর্মীয় পরিচয় মানুষ কতটা অনড়ভাবে ধরে রাখে। জন্মসূত্রে পাওয়া গণ্ডি পেরিয়ে অন্য ধর্মে যাওয়ার উদাহরণ তুলনামূলক অনেক কম। আর বিক্ষিপ্তভাবে যে সামান্য কিছু ধর্মান্তরের ঘটনা ঘটে, তার পেছনেও গভীর ধর্মীয় অনুধাবন বা সত্যের সন্ধান থাকে না; বরং বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে প্রেমঘটিত সম্পর্ক, নানা সুযোগ-সুবিধার লোভ কিংবা অন্য ধর্ম সম্পর্কে কোনো রকম বাস্তব জ্ঞান ছাড়াই আংশিক জানার প্রবণতা।
নিজের ধর্মের পক্ষে একপাক্ষিক প্রচার
শৈশব থেকেই অনেকের সামনে নিজের ধর্মের প্রশংসা, তার পক্ষে একপাক্ষিক বক্তব্য এবং অন্য ধর্মকে হেয় করে বলা নানা গল্প তুলে ধরা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এসব গল্পের সত্যতা যাচাই করা হয় না; পুনরাবৃত্তির কারণে সেগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত সত্য বলে মনে হতে থাকে। ইসলামের পক্ষে প্রচারিত কিছু পরিচিত গুজবের মধ্যে রয়েছে কুরআন অবমাননার কারণে কারও কুকুরের মতো হয়ে যাওয়ার দাবি কিংবা চাঁদে আজান শোনা ও সে কারণে ইসলাম গ্রহণের গল্প।
এছাড়াও সাধারণ বিভিন্ন ঘটনাকে (অজ্ঞতাবশত) ইসলামের পক্ষে অলৌকিকতা বলে প্রচার এবং বিশ্বাস করানো হয়। উদাহরণসরূপ: প্রকৃতিতে বিভিন্ন জিনিসে ইসলামের বিভিন্ন সাইন বা প্যারোডোলিয়া বা আল্লাহ নবীর নাম, কুরআন না পোড়া, ফেরাউনের লাশ সংরক্ষণ, আআগ্নেয়গিরিকে মাটির নিচে জাহান্নাম মনে করা ইত্যাদি।
ক) কাবার অলৌকিক সুরক্ষা বনাম ঐতিহাসিক বাস্তবতা
আমাদের শৈশব থেকেই শেখানো হয় যে হিন্দুদের দেব-দেবীর কোন ক্ষমতা নেই, তারা নিজের মূর্তি এবং মন্দিরকেই রক্ষা করতে পারে না। ইব্রাহিম কর্তৃক দেব-দেবীর মূর্তি ভেঙে ফেলার পর সেই দেব-দেবী বা মূর্তিগুলো নিজদের রক্ষা করতে পারেনি—এই রূপকথার গল্পগুলো আমাদের শোনানো হয় অন্য ধর্মের অসারতা বোঝাতে। একই সাথে ইসলামের পূর্বে খ্রিস্টান রাজা আবরাহা কর্তৃক কাবায় হামলার সময় আল্লাহর হুকুমে অলৌকিক আবাবিল পাখি এসে ক্বাবাকে রক্ষা করে এমন রূপকথার গল্প শোনানো হয়, যদিও কাবাটা তখন পৌত্তলিকদের দখলে ছিলো। অথচ ঐতিহাসিক কিংবা বৈজ্ঞানিক গবেষণায় আবাবিল পাখি দিয়ে আবরাহার হস্তীবাহিনী ধ্বংসের কোনো প্রমাণ বা সত্যতা পাওয়া যায় না। অনৈতিহাসিক রূপকথাগুলোকে আমাদের অলৌকিক সত্য হিসেবে গেঁথে দেওয়া হয়, কিন্তু ঐতিহাসিকভাবে সত্য যে ঘটনাগুলো—অর্থাৎ ইসলামের পরবর্তী সময়ে কীভাবে বারবার কাবার ওপর ভয়াবহ হামলা হয়েছে এবং কীভাবে তা ধ্বংস ও রক্তে ভেসেছে—সেগুলো আমাদের কাছে পুরোপুরি চেপে যাওয়া হয়।
বাস্তবতা হলো, রূপকথার গল্পে কাবা রক্ষা পাওয়ার কথা বলা হলেও বাস্তব ইতিহাসে কল্পিত আল্লাহ কিংবা তাঁর ফেরেশতারা কাবাকে কোনো আক্রমণ থেকেই রক্ষা করতে পারেননি। যেমন:
১. ৬৮৩ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত ও আব্দুল্লাহ ইবনে জুবায়েরের যুদ্ধের সময় কাবার প্রাঙ্গণে ভারী গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের কারণে কাবাঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুড়ে যায়।
২. ৬৯২ খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফের সেনাদল ক্যাটাপল্ট বা পাথর নিক্ষেপকারী যন্ত্র দিয়ে কাবাঘরে ভয়াবহ হামলা চালায়, যার ফলে কাবার দেয়াল ও ইমারত ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়।
৩. ৯৩০ খ্রিস্টাব্দে কারামাতিয়ান চরমপন্থীদের নেতা আবু তাহির আল-জন্নাবীর নেতৃত্বে মক্কায় নজিরবিহীন নির্মম আক্রমণ চালানো হয়। তারা হাজার হাজার হাজীকে হত্যা করে কাবার প্রাঙ্গণ রক্তাক্ত করে, জমজম কূপে লাশ ফেলে দেয় এবং পবিত্র ‘হাজরে আসওয়াদ’ পাথরটি কাবা থেকে উপড়ে চুরি করে নিয়ে যায়, যা প্রায় ২২ বছর তাদের দখলে ছিল।
৪. ১৬৩০ খ্রিস্টাব্দে এক ভয়াবহ বর্ষণ ও প্লাবনে কাবাঘরের দেয়াল পুরোপুরি ধসে পড়ে এবং কাবার বড় একটি অংশ পুনর্নির্মাণ করতে হয়।
৫. ১৯৭৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জুহাইমান আল-ওতাইবির নেতৃত্বে একদল সশস্ত্র মুসলিম চরমপন্থী পুরো কাবা শরীফ দখল করে নেয়। দুই সপ্তাহ ধরে চলা সেই রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত মানুষ নিহত হন এবং শেষ পর্যন্ত ফ্রান্সের বিশেষ কমান্ডো বাহিনীর প্রত্যক্ষ সামরিক সহায়তায় সেই চরমপন্থীদের হাত থেকে কাবা মুক্ত করা হয়।
অথচ আল্লাহ কুরআনে কাবাকে ‘বালাদিল আমিন’ অর্থাৎ নিরাপদ স্থান বলেছেন। কাবার ভেতরে ৩৬০টি মূর্তি থাকার সময়েও নাকি অলৌকিক পাখি এসে রক্ষা করেছিল, অথচ পরবর্তীতে মূর্তি সরিয়ে নেওয়ার পর যখন শত শত মুসলিম হাজীদের হত্যা করা হলো, কাবার দেয়াল ধ্বংস করা হলো, হাজরে আসওয়াদ উপড়ে চুরি করা হলো কিংবা আধুনিক অস্ত্রে কাবা দখল হলো—তখন কোনো অলৌকিক শক্তি বা পাখি দেখা গেল না। এর চেয়েও বড় পরিহাসের বিষয় হলো, ইসলামের যুগে কাবার ওপর যতগুলো বড় ধরনের সশস্ত্র হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার একটিও কোনো অমুসলিম করেনি; বরং প্রতিটি হামলাই চালিয়েছে ভিন্ন মতাদর্শের মুসলিমরা। আর পবিত্র কাবাকে রক্ষা করার জন্য স্বয়ং মুসলিমদেরকেই শেষ পর্যন্ত অমুসলিম ফরাসি শক্তির সামরিক সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে। রূপকথা দিয়ে মন ভুলিয়ে ইতিহাস থেকে চোখ ফিরিয়ে রাখার এই কৌশলে কি কোনো সন্দেহ জাগে না?
খ) কুরআন না পোড়ার দাবি ও বাস্তবতা
কোথাও আগুন লাগলে কোন কুরআনের ভেতরে না পুড়লে অবাক হয়ে সেটাকে কুরআনের অলৌকিকতা হিসেবে বিশ্বাস এবং প্রচার করা হয়। অথচ গীতা, বাইবেল এবং অন্যান্য কোন বই যখন না পুড়ে অক্ষত থাকে সেটা আমাদের দেখানো হয় না এবং সেটাতে অলৌকিকতাও খুঁজে পায় না। তবে ওসব ধর্মের লোকরা ঠিকই অলৌকিকতা খুঁজে পায়। অথচ তারা এটাই জানে না যে অক্সিজেনের অভাবে আগুন জ্বলে না। এটা কোন কেরামতি নয়। বরং ধর্মগুলো এবং সাধারণ অনেক বই যেগুলোর মলাট মোটা বা শক্ত হওয়ার কারণে অনেজ সময় অক্সিজেন প্রবেশ পারে না বলেই ভিতরে পুড়ে না। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, একই নির্মাণশৈলীর যে কোন গ্রন্থের বেলায় প্রযোজ্য।
গ) বিভিন্ন অবয়বে ধর্মীয় অলৌকিকতার খোঁজ
প্রকৃতিতে কোনো মেঘ, পাথর, গাছের গুঁড়ি কিংবা মাংসের টুকরোয় ‘আল্লাহ’ বা নবীর নাম মনে হলে সেটাকে ইসলামের সত্যতার অলৌকিক নিদর্শন হিসেবে প্রচার করা হয়, অথচ একই প্রক্রিয়ায় অন্য ধর্মের মানুষরাও প্রকৃতির বিভিন্ন অবয়বে তাঁদের দেব-দেবী বা ধর্মীয় প্রতীকের সাদৃশ্য খুঁজে পান। এমনকি প্রকৃতির মাঝে নগ্ন শরীর কিংবা কুৎসিত দৃশ্যের সাদৃশ্যও প্রায়ই দেখা যায়। কিন্তু সেই দৃশ্যগুলো আমাদের সামনে প্রচার করা হয় না। এমনকি, শূকরের মাংসের আল্লাহর নামের সাদৃশ্য পাওয়া গেলেও তা গোপন করা হয়।
যদিও, মনোবিজ্ঞানের ভাষায় এই মানসিক প্রবণতাকে ‘প্যারাইডোলিয়া’ (Pareidolia) বলা হয়। মানুষের মস্তিষ্ক অত্যন্ত দ্রুত চেনা প্যাটার্ন খুঁজে নিতে অভ্যস্ত; ফলে কোনো এলোমেলো রেখা বা দাগের মধ্যেও মন তার পূর্বপরিচিত কোনো অবয়ব বা অর্থ বানিয়ে নেয়। একজন মুসলিম অবচেতনভাবেই যেখানে আল্লাহর নাম খোঁজার চেষ্টা করেন, ঠিক একই এলোমেলো দাগে একজন অন্য ধর্মাবলম্বী নিজের পূজনীয় দেব-দেবী বা ধর্মীয় প্রতীকের সাদৃশ্য দেখতে পান।
ঘ) ধর্মান্তরের একপাক্ষিক প্রচারণা ও দ্বিমুখী নীতি
কেউ ইসলাম গ্রহণ করলে সেই খবর মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়। একই খবরকে ভিন্ন ভিন্ন সময়ে ঘুরিয়ে-ফিরিয়ে বারবার সামনে আনা হয়। শুধু সত্য ঘটনাবলিই নয়, কোনো বিখ্যাত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন—এমন ভিত্তিহীন গুজব তৈরি হলে সাধারণ ধার্মিকরা কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই তা বিশ্বাস করে নেন এবং ব্যাপক উৎসাহের সাথে ছড়াতে থাকেন। কিন্তু এর বিপরীতে কেউ যখন ইসলাম ত্যাগ করেন কিংবা অন্য কোনো আদর্শ গ্রহণ করেন, সেই খবরগুলো সম্পূর্ণ নীরবতার আড়ালে ঢাকা পড়ে যায়। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় বা মারাত্মক সামাজিক নিপীড়নের ভয় থাকায় কেউ প্রকাশ্যে সে কথা বলার সাহসই পান না। এমনকি ইসলাম গ্রহণ করা অনেক অমুসলিম যে পরবর্তীতে ভুল বুঝতে পেরে নীরব জীবনযাপন করছেন বা ইসলাম থেকে সরে গিয়েছেন, সেই খবরগুলো কখনো আলো পায় না।
এখানেই পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির মূল সমস্যাটি স্পষ্ট হয়ে ওঠে। শুধু একপক্ষের গল্প প্রচার করে কখনোই বাস্তবতার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব নয়। যদি একজন মানুষের ইসলাম গ্রহণ করাকে ইসলামের সত্যতার অকাট্য প্রমাণ বলে দাবি করা হয়, তবে অন্য অনেকের যুক্তিসঙ্গত কারণে ইসলাম ত্যাগ করাকেও কি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত নয়? মূলত সত্য-মিথ্যা ও গুজবের মিশেলে তৈরি এসব একপাক্ষিক ধর্মান্তরের গল্প শুনিয়েই অবুঝ বিশ্বাসীদের আবেগকে চাঙ্গা রাখা হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখার কৃত্রিম ব্যবস্থা করা হয়।
ঙ) অবিকৃত কুরআনের দাবি বনাম বাস্তবতা
কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ভিন্ন ধর্মের গ্রন্থগুলোকে বিকৃত বলে দাবি করা হয়, অথচ নিজেদের গ্রন্থকে সম্পূর্ণ অপরিবর্তিত বলে বিশ্বাস করা হয়। কিন্তু ইসলামি ইতিহাস ও প্রামাণ্য গ্রন্থ পর্যালোচনা করলে দেখা যায়, কুরআন সংকলন নিয়ে শুরু থেকেই সাহাবীদের মাঝেই তীব্র বিতর্ক বিদ্যমান ছিল। এমনকি খ্যাতনামা আলেম ও ইতিহাসবিদ ইবনে কাসীরের ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থের প্রামাণ্য ইতিহাস অনুযায়ী, খলিফা উসমানের গৃহবন্দী অবস্থায় প্রথম খলিফা আবু বকরের পুত্র মুহাম্মদ ইবনে আবু বকর সরাসরি উসমানের মুখামুখি হয়ে কলার ও দাড়ি চেপে ধরে অভিযোগ করেছিলেন—”তুমি কিতাবুল্লাহতে (আল্লাহর কিতাবে) পরিবর্তন সাধন করেছ।” অন্য সমস্ত প্রাতিষ্ঠানিক অনুলিপি পুড়িয়ে দিয়ে একক সংস্করণ চালু করায় তৎকালীন বিশিষ্ট কুরআনে হাফেজ সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-সহ অনেকেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং নিজেদের কপি জমা দিতে অস্বীকার করেছিলেন।
এছাড়া, কুরআনের বহু আয়াত ও সুরা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে খোদ সহীহ হাদিসেই।
প্রামাণ্য বর্ণনা অনুযায়ী, সাহাবি আবু মুসা আল-আশ’আরি (রা.) বসরা শহরের ৩০০ জন হাফেজের সামনে ঘোষণা দিয়েছিলেন যে, তারা অতীতে এমন একটি দীর্ঘ ও কঠোর সুরা তিলাওয়াত করতেন যা সুরা তাওবার (বারাআত) সমান ছিল, কিন্তু পরবর্তীতে সেই সম্পূর্ণ সুরাটিই (কেবল একটি বাক্য বাদে) হারিয়ে যায় বা তারা ভুলে যান। একইভাবে অন্যান্য সহীহ বর্ণনায় এসেছে, সুরা আহযাবও একসময় সুরা বাকারা-র প্রায় সমান দীর্ঘ ছিল, অথচ বর্তমানে তাতে মাত্র ৭৩টি আয়াত রয়েছে।
একইসাথে, ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ মারা যাওয়ার পর কুরআনের অংশ হারিয়ে যাওয়া, কোন অংশ কিতাবের অন্তর্ভুক্ত থাকবে আর কোনটি নয় তা নিয়ে তৎকালীন সাহাবিদের মতভেদ, এবং উসমান (রা.) কর্তৃক লিখিত সেই মূলকপি ও ৪টি অনুলিপির একটিও সংরক্ষিত না থাকা—এসব প্রামাণ্য সত্য ইঙ্গিত করে যে, বর্তমান কুরআনের রূপটি বহু রাজনৈতিক সংঘাত ও ঐতিহাসিক নির্বাচনের ফসল। ফলে ঐতিহাসিক এসব দলিল ও ঘাটতি আড়াল করে কুরআনকে অলৌকিকভাবে সম্পূর্ণ অবিকৃত দাবি করা একটি একপাক্ষিক অন্ধ বিশ্বাস ছাড়া আর কিছু নয়।
অনেকে হয়তো অজুহাত হিসেবে বিভিন্ন জাদুঘরে রাখা খণ্ডিত চামড়ার টুকরো বা পরবর্তী শতকের অনুলিপি ( দেখিয়ে সেগুলোকে উসমানি কুরআন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু পাণ্ডুলিপি বিজ্ঞানের বাস্তব সত্য হলো, খলিফা উসমান কর্তৃক নিজস্ব তত্ত্বাবধানে সংকলিত ও বিভিন্ন প্রদেশে প্রেরিত সেই মূল চার বা ছয়টি কপির একটিও আজ আস্ত ও অবিকৃত অবস্থায় সংরক্ষিত নেই। পাণ্ডুলিপির যেসব খণ্ডিত অংশ বা অনুলিপি পাওয়া যায়, সেগুলো উসমানি আমলের পরবর্তী সময়ের কপি মাত্র, যা মূল কপির অনুপস্থিতিকে কোনোভাবেই ভুল প্রমাণ করে না। অন্যদিকে প্লেটোর ‘দ্য রিপাবলিক’ বা অন্যান্য প্রাচীন সাহিত্য কোনো ঐশ্বরিক সুরক্ষার সুনির্দিষ্ট দাবি না করেও হাজার বছর ধরে অক্ষুণ্ণ পাঠ্য হিসেবে বিশ্বজুড়ে সমানভাবে সংরক্ষিত ও পঠিত হয়ে আসছে, কিন্তু পরম ঐশ্বরিক সুরক্ষার দাবিদার হয়েও উসমানের সেই ঐতিহাসিক আদি মূল সংকলনগুলোর উধাও হয়ে যাওয়া এবং পরবর্তী সংকলকদের ওপর নির্ভর করতে হওয়া স্পষ্টতই স্ববিরোধী।
চ) নির্ভুল ধর্মগ্রন্থ ও বৈজ্ঞানিক মিরাকলের দাবির সত্যতা
কোনরকম যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করানো হয় যে কুরআনে কোন ভুল নেই এবং যাচাই বাছাই ছাড়াই বলা হয় পৃথিবীর সব বই বা গ্রন্থে ভুল আছে।
এরপর যদি কেউ কুরআনের স্পষ্ট ভুল বের করে দেয়া হয়, তখন যেসব ভুল যুক্তি এবং অজুহাত দিয়ে সেটিকে নতুন অর্থ বা ব্যাখ্যা বানিয়ে সঠিক করা হয়। ঠিক একইভাবে বেদ বা অন্যান্য যে কোন ধর্মগ্রন্থের ভুলকেও যে সঠিক করা যায়, তা আমরা ভাবি না।
যে কৌশল বা কুযুক্তি ব্যবহার করে কুরআনে বৈজ্ঞানিক মিরাকল বের করার দাবি করা হয়, ঠিক একই কৌশল যেমন চেরি পিকিং, ইসেজেসিস, টেক্সাস শার্পশুটার ফ্যালাসি ও নিউমারোলজি, অ্যানাক্রোনিজম এবং দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করে যেকোনো প্রাচীন গ্রন্থ থেকেই আরও চমকপ্রদ মিরাকল বের করা যায়, তা আমরা জানি না।
অর্থাৎ, ধার্মিকদের মূল সমস্যা হলো তারা অন্যের বেলায় যে কঠোর যুক্তি বা মাপকাঠি প্রয়োগ করে, নিজের বেলায় ঠিক সেই যুক্তি খাটায় না; আবার নিজের বেলায় যা সত্য বলে ধরে নেয়, অন্যের বেলায় তা মানতে চায় না। অথচ এই পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ছেড়ে একই মাপকাঠি ও যুক্তি যদি উভয় পক্ষের বেলায় সমানভাবে খাটানো হতো, তবে বিশ্বাসের অনেক জটিলতাই দূর হয়ে যেত। তখন তারা খুব সহজেই বুঝতে পারত যে, অন্যান্য ধর্মগুলোকে যেভাবে ভিত্তিহীন বা ভুয়া মনে হয়, তাদের নিজেদের ধর্মটিও ঠিক একই গোত্রের।
এই অন্ধত্বের মূল কারণ হলো, শৈশব থেকেই কোনো ধরনের যৌক্তিক প্রমাণ বা যাচাই-বাছাই ছাড়াই একটি নির্দিষ্ট ধর্মে অভ্যস্ত হয়ে পড়া। ফলে বয়স বাড়ার পর তারা নিরপেক্ষভাবে সত্য খোঁজার ক্ষমতা হারিয়ে ফেলে এবং একান্তভাবেই ধর্মীয় আবেগ ও গোঁড়ামির দ্বারা তাড়িত হয়ে এমন পক্ষপাতমূলক ও ত্রুটিপূর্ণ চিন্তার বেড়াজালে আটকে থাকে।
প্রাসঙ্গিক রেফারেন্স :
১. ১০ বছর বয়সে নামাজ না পড়লে মারার নির্দেশ:
সুনান আবু দাউদ, হাদিস ৪৯৫ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন)
২. অমুসলিমদের অনন্তকাল জাহান্নামে পোড়ানোর দাবি ও পশুর চেয়ে অধম বলা:
আল-কুরআন: সূরা আল-বাইয়্যিনাহ (৯৮:৬), সূরা আল-আনফাল (৮:৫৫) এবং সূরা আল-আ‘রাফ (৭:১৭৯)
৩. জন্মসূত্রে মুসলিম বানিয়ে নেওয়া এবং স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ না থাকা:
আল-কুরআন: সূরা আল-মায়েদা ৫:১০১
আল-কুরআন: সূরা আল-হুজুরাত ৪৯:১
সহিহ বুখারী, হাদিস ৭৩৫৬ (তাওহীদ পাবলিকেশন / ইসলামিক ফাউন্ডেশন)
ইমাম ইবন তাইমিয়া — দারু তাআরুিল আকল ওয়ান নাকল (درء تعارض العقل والنقل) এবং মাজমুআহ ফাতাওয়া:
৪. প্রাপ্তবয়স্ক হওয়ার পর ধর্ম ত্যাগের শাস্তি বা হত্যার বিধান:
সুনান আবু দাউদ, হাদিস ৪৩৫১; সহিহ বুখারী, হাদিস ৩০১৭ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন)
৫. পাপ করতে উৎসাহ দেয়া ও তওবা করার মাধ্যমে ক্ষমা পাওয়ার বিধান:
সহিহ মুসলিম, হাদিস ২৭৪৯ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন) (হাদিসের মূল বিষয়: মানুষ যদি পাপ না করত, তবে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং আল্লাহ তাদের ক্ষমা করতেন।)
৬. বারবার তওবা করলে বা বারবার পাপ পুনরাবৃত্তি করার পরও ক্ষমা পাওয়ার বিধান:
সহিহ বুখারী, হাদিস ৭৫-০৭ (বা সংশ্লিষ্ট তওবার অধ্যায়); সহিহ মুসলিম, হাদিস ২৭৫৮ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন) (কোনো বান্দা বারবার পাপ করার পরও প্রতিবার তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন।)
৭. হজ পালন করলে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হওয়ার সুযোগ :
সহিহ বুখারী, হাদিস ১৫২১; সুনান আন-নাসাঈ, হাদিস ২৬২৬ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন)
৮. শিরক ছাড়া অন্যান্য সমস্ত গুনাহ বা পাপ ক্ষমা করার ঘোষণা:
আল-কুরআন: সূরা আন-নিসা (৪:৪৮ ও ৪:১১৬)
৯. আল্লাহর পথে জিহাদ বা বিশেষ পরিস্থিতিতে মৃত্যুর মাধ্যমে শহীদের মর্যাদা ও বিনা হিসাবে জান্নাত লাভ:
সহিহ বুখারী, হাদিস ২৭৮; সহিহ মুসলিম, হাদিস ১৯১৫ (ইসলামিক ফাউন্ডেশন / তাওহীদ পাবলিকেশন) (আল্লাহর রাস্তায় জিহাদকারী বা শহীদের মর্যাদা এবং বিশেষ বিপদে বা দুর্ঘটনায় (যেমন পেটের পীড়ায়, পানিতে ডুবে বা ইত্যাকার কষ্টে) মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদা ও পাপ মুক্তির বর্ণনা।)
১০. ধর্ম পরিবর্তনের হার (পিউ রিসার্চ প্রতিবেদন)
Pew Research Center – Changing Global Religious Landscape
১১. কাবায় হামলার ইতিহাস
৬৮৩ ও ৬৯২ খ্রিস্টাব্দ (উমাইয়া বাহিনী ও হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণ):
ইবন কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া (ঐতিহাসিক অবরোধে কাবার দেয়াল ধংস ও অগ্নিকাণ্ডের বিবরণ)।
৯৩০ খ্রিস্টাব্দ (কারামাতিয়ানদের আক্রমণ ও হাজরে আসওয়াদ চুরি):
আল-ধাহাবি, তারিখুল ইসলাম (আবু তাহির আল-জান্নাবির মক্কা আক্রমণ ও হাজরে আসওয়াদ ছিনতাই)।
১৬৩০ খ্রিস্টাব্দ (বর্ষণ ও প্লাবনে কাবা ধসে পড়া):
উসমানীয় ইতিহাস ও স্থানীয় মক্কার দলিল (১৬৩০ সালের বন্যায় কাবা পুনর্নির্মাণ)।
১৯৭৯ খ্রিস্টাব্দ (মসজিদ আল-হারাম দখল ও ফরাসি কমান্ডো সহায়তা):
ইয়ারোস্লাভ ট্রোফিমভ, দ্য সিজ অব মক্কা (জুহাইমান আল-ওতাইবির দখল এবং ফরাসি বিশেষ বাহিনীর অভিযান)।
১২. কুরআন সংকলনের ইতিহাস ও কুরআন বিকৃতির অভিযোগ:
১২.১ উসমানের বিরুদ্ধে মুহাম্মদ ইবনে আবু বকরের কুরআন বিকৃতির অভিযোগ এবং প্রধান কুরআনে হাফেজ সাহাবি ইবনে মাসউদের অসন্তোষ:
ইবন কাসীর। আল-বিদায়া ওয়ান নিহায়া। বাংলা অনুবাদ (ই.ফা.), সপ্তম খণ্ড, পৃ. ৩৩২–৩৩৩ (উসমানের গৃহবন্দী দশা, ইবনে আবু বকর কতৃক খলিফা উসমানের কলার ও দাড়ি টেনে ধরার বিবরণ এবং উসমানীয় স্ট্যান্ডার্ড টেক্সট বা প্রমিতকরণ ও অনুলিপি পোড়ানোর ঘটনায় আব্দুল্লাহ ইবনে মাসউদের তীব্র অসন্তোষ ও নিজের কপি জমা দিতে অস্বীকৃতি জানানোর ঐতিহাসিক বিবরণ)।
উসমানের সিদ্ধান্তের ইবনে মাসউদের তীব্র প্রতিবাদ:
Https://www.hadithbd.com/hadith/link/?id=38456
বিখ্যাত কুরআনে হাফেজ সাহাবি ইবনে মাসউদ সম্পর্কে নবীর সুপারিশ :
https://www.hadithbd.com/hadith/link/?id=3745
১২.২ সুরা তাওবা ও সুরা আহযাব এবং হারিয়ে যাওয়া আয়াতের হাদিস:
(আবু মুসা আল-আশ’আরি (রা.) এর বর্ণনা অনুযায়ী সুরা তাওবার সমপরিমাণ বড় একটি সুরা ও সুরা আহযাব ছোট হয়ে যাওয়ার ঘটনা এবং কোরআনের অংশ বিশেষের স্মৃতি থেকে বিলীন হওয়ার প্রামাণ্য হাদিস)।
• সহিহ মুসলিম, হাদিস ২২৯০ ইসলামিক ফাউন্ডেশন
হাদিস লিংক:
https://www.hadithbd.com/hadith/link/?id=11655
• sunnah.com, Hadith 1050
https://sunnah.com/muslim:1050
১২.৩ রহিতকারী আয়াত ছাড়াই কুরআন থেকে বড় অংশ বাদ পড়ার ঘটনায় বিখ্যাত কারী সাহাবি উবাই ইবনে কা’ব (রাঃ)-এর আপত্তি:
সহীহ বুখারী / সুনান ইবন মাজাহ বা সংশ্লিষ্ট মুসনাদ সংকলন (আধুনিক প্রকাশনী ও ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ অনুযায়ী হাদিস নম্বর: ৪৬৩৯)
হাদিস লিংক :
https://www.hadithbd.com/hadith/link/?id=50005
১২.৪ ছাগলে খেয়ে ফেলার কারণে যে আয়াত বর্তমান কুরআনে নেই :
সুনান ইবন মাজাহ, হাদিস ১৯৪৪:
হাদিস লিংক :
https://www.hadithbd.com/hadith/link/?id=32863
১২.৫ ইয়ামামার যুদ্ধ ও হাফেজ সাহাবিদের শাহাদাত এবং কুরআনের অনেকাংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা:
সহিহ বুখারী, হাদিস ৪৯৮৬ ও ৪৯৮৯ (তাওহীদ পাবলিকেশন) (ইয়ামামার যুদ্ধে কারী ও হাফেজ সাহাবিদের মৃত্যুর পর কুরআন সংকলনের প্রয়োজনীয়তা এবং পাঠের ভিন্নতা নিয়ে সাহাবিদের মধ্যে মতভেদ)।
১২.৬ উসমান (রা.) কর্তৃক কুরআন সংকলন, অনুলিপির সংখ্যা নির্ধারণ ও প্রদেশে প্রেরণ:
সহিহ বুখারী, হাদিস নম্বর ৪৯৮৭ (তাওহীদ পাবলিকেশন) (হুযাইফা বিন ইয়ামান (রা.)-এর অনুরোধে উসমান (রা.) কর্তৃক কমিটি গঠন করে মূল অনুলিপি প্রস্তুত করানো এবং সারা দেশের বিভিন্ন প্রদেশে সেগুলোর অনুলিপি পাঠিয়ে আগের অন্যান্য পাঠ বা ভিন্ন কপিগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়ার প্রামাণ্য ঐতিহাসিক বিবরণ)।
আল-বালাজুরি, কিতাব ফুতুহ আল-বুলদান (খলিফা উসমান (রা.) কর্তৃক মদিনার কেন্দ্রীয় মুসহাফ থেকে অনুলিপি তৈরি করে কুফা, বসরা, সিরিয়া ও মক্কা প্রভৃতি প্রাদেশিক কেন্দ্রে চার বা ছয়টি কপি পাঠিয়ে দেওয়ার সুনির্দিষ্ট ঐতিহাসিক বিবরণ)।
১২.৭ প্রাচীন পান্ডুলিপি, তোপকাপি ও সামারকান্দ মুসহাফ বিষয়ক প্রধান একাডেমিক গবেষণা:
François Déroche — La transmission écrite du Coran dans les débuts de l’Islam (২০০৯) (বিখ্যাত টেক্সচুয়াল স্কলার ফ্রাঁসোয়া দে রোশ তাঁর গবেষণায় স্পষ্ট দেখিয়েছেন যে তোপকাপি ও সামারকান্দে সংরক্ষিত তথাকথিত উসমানি মুসহাফগুলো অন্তত অষ্টম শতকের বা উমাইয়া/আব্বাসীয় আমলের অনুলিপি, যেগুলো উসমানি যুগের বেশ পরে তৈরি)।
Dr. Tayyar Altıkulaç — Al-Muṣḥaf al-Sharīf: Attributed to ‘Uthmān bin ‘Affān (The Topkapı Palace Museum Manuscript) (২০০৭) (ইসলামি টেক্সচুয়াল স্কলার তাইয়ার আলতিকুলাচ ইস্তাম্বুলের তোপকাপি ও সামারকান্দ পাণ্ডুলিপির বিস্তারিত বিবরণ বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে এগুলো উসমানের সরাসরি সংকলিত মূল আদি কপি বা তাঁর হাতের লেখা নয়; বরং প্রথম ও দ্বিতীয় হিজরি শতকের অনুলিপি)।
১২.৮ আদি কপির অস্তিত্বহীনতা, সানা ফোলিও ও টেক্সচুয়াল ক্রিটিসিজম (Textual Criticism):
Keith E. Small — Textual Criticism and Qur’an Manuscripts (২০১১, Routledge Press) (উসমানি সংকলনের গঠন ও প্রাতিষ্ঠানিক টেক্সট বিশ্লেষণ করে কিথ স্মল উল্লেখ করেছেন যে মূল প্রাথমিক উসমানি অটোগ্রাফ বা অরিজিনাল কপির সন্ধান পাওয়া যায় না, শুধুমাত্র পরবর্তী সময়ের অনুলিপিসমূহ পাওয়া যায়)।
Gerd R. Puin — Observations on Early Qur’an Manuscripts in Ṣan’ā’ (১৯৯৬) (সানা পান্ডুলিপি ও আদি কুরআনিক টেক্সট নিয়ে কাজ করা স্কলারদের মধ্যে অন্যতম, যিনি উসমানি স্ট্যান্ডার্ড টেক্সট তৈরির পূর্বের ও পরবর্তী রূপান্তরের বিষয়টি পাণ্ডুলিপির ভিত্তিতে দেখিয়েছেন)।
Snape, Michael & University of Birmingham Research — The Birmingham Qur’an Manuscript Radiocarbon Dating (২০১৫) (বিশ্ববিদ্যালয়ের কার্বন ডেটিংয়ে পাওয়া হিজাজি ফোলিওগুলোর মতো যেসব প্রাচীন খণ্ডিত চামড়ার টুকরো পাওয়া যায়, সেগুলো উসমান কর্তৃক প্রেরিত কোনো পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক বা বাউন্ডেড রাষ্ট্রীয় মুসহাফ নির্দেশ করে না)।





