কুযুক্তি, মিথ্যাচার এবং অজ্ঞতায় ভরপুর জাকির নায়েকের লেকচার

ধর্মপ্রচারের ক্ষেত্রে সাধারণ মানুষের আবেগ আর যুক্তিহীন আনুগত্যকে পুঁজি করে কীভাবে বিভ্রান্তি ছড়ানো যায়, জাকির নায়েকের লেকচারগুলো তার সবচেয়ে বড় উদাহরণ। দ্রুতগতির বাচনভঙ্গি, অসংখ্য তথ্যের উদ্ধৃতি আর বিজ্ঞানের চটকদার প্রলেপ দিয়ে তিনি নিজের বক্তব্যগুলোকে আপাতদৃষ্টিতে অকাট্য করে তুলেন। কিন্তু এই আত্মবিশ্বাসী উপস্থাপনার আড়ালে বিচক্ষণভাবে পর্যবেক্ষণ করলে চোখে পড়ে চরম বুদ্ধিবৃত্তিক অসততা, তথ্যের বিকৃতি, বিজ্ঞানের অপব্যাখ্যা এবং অযৌক্তিক উপমার জাল। বিজ্ঞান ও ইতিহাসের প্রকৃত সত্যকে আড়াল করে মানুষকে বিভ্রান্ত করার এই চতুর কৌশল উন্মোচন করা অত্যন্ত জরুরি। জাকির নায়েকের লেকচারে ব্যবহৃত এমনই কিছু বহুল আলোচিত কুযুক্তি, মিথ্যাচার ও বিভ্রান্তিকর দাবির তথ্যভিত্তিক খণ্ডন নিচে তুলে ধরা হলো।

Table of Contents

১. ডাক্তারের উপমা বনাম ইবাদত: জাকির নায়েকের ভুল উপমা

জাকির নায়েক তার একটি লেকচারে বলেছেন, ”ডাক্তার যেমন আপনাকে ঔষধ খেতে বলে এবং সেটা আপনার প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন নয়—তেমনি ইবাদতও মূলত আপনার প্রয়োজন, আল্লাহর নয়।”

এই বক্তব্যের মাধ্যমে মূলত জাকির নায়েকের লেকচারের ভুল ও অসঙ্গতি প্রকাশ পায়। নিচে এর যৌক্তিক খণ্ডন দেওয়া হলো:

১.১ কুরআনের বক্তব্য গোপন করা

কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে, আল্লাহ মানুষ ও জিন জাতিকে কেবল তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন।

সূরা আজ-যারিয়াত (৫১:৫৬)

ফলে প্রয়োজনটি যে সৃষ্টিকর্তার আদেশের সাথে জড়িত, তা স্পষ্ট। কিন্তু জাকির নায়েক ডাক্তারের সাথে মেলাতে গিয়ে এই বিষয়টি গোপন করেছেন।

১.২ ভুল উপমার কুযুক্তি (False Analogy)

তুলনা করতে হলে দুটি বিষয়ের মূল বৈশিষ্ট্য এক হতে হয়।

  • বাস্তবতা বনাম শাস্তি: ডাক্তারের পরামর্শ না শুনলে শরীরে ক্ষতি হওয়া প্রাকৃতিক। কিন্তু ডাক্তার রোগীকে ঔষধ না খাওয়ার অপরাধে কোনো শাস্তি বা মারধর করেন না।
  • প্রতিশোধমূলক শাস্তি: ইবাদত না করলে নরকের জঘন্য শাস্তির বিধান দেওয়া হয়েছে, যা কোনো সংশোধনের জন্য নয় বরং প্রতিশোধমূলক। যদি ডাক্তার বলতেন “ঔষধ না খেলে আমি তোমাকে মারব”, তবেই এই তুলনাটি খাটত। সুতরাং, এটি একটি সম্পূর্ণ ভুল উপমা।

২. পুরুষের বহুবিবাহ জাস্টিফাই করতে জাকির নায়েকের মিথ্যাচার

পুরুষের বহুবিবাহকে সঠিক প্রমাণ করতে গিয়ে জাকির নায়েক কিছু ডাহা মিথ্যা তথ্য ও হাস্যকর যুক্তি উপস্থাপন করেছেন।

২.১ লিঙ্গ অনুপাত নিয়ে মিথ্যাচার

তিনি দাবি করেন, পৃথিবীতে নাকি পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। অথচ জাতিসংঘের অথেনটিক গ্লোবাল জেন্ডার রেশিও (World Gender Ratio) বিশ্বস্ত সূত্রে চেক করলেই দেখতে পাবেন যে, বিশ্বে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। অর্থাৎ এটি সম্পূর্ণ ডাহা মিথ্যাচার।

২.২ একগামিতা ও যৌন চাহিদার পক্ষপাতিত্ব

  • একগামীদের অস্বীকার: মানুষ প্রাকৃতিকভাবেই বহুগামী—জাকির নায়েকের এই দাবিটি বৈজ্ঞানিকভাবে সত্য নয়। অনেক মানুষ ও প্রাণী প্রাকৃতিকভাবেই একগামী।
  • নারীর চাহিদাকে আড়াল করা: তিনি পুরুষের চাহিদার কথা বলে তাদের জন্য একাধিক বিয়ে ও রক্ষিতা রাখার অপশন দেন। অথচ যেসব নারীর যৌন চাহিদা বেশি, তাদের ব্যাপারে তিনি সম্পূর্ণ নীরব থেকে চরম পক্ষপাতিত্ব করেছেন।

২.৩ কুরআনের আয়াত গোপন করা

তিনি সূরা নিসার ৩ নম্বর আয়াতের কথা বলে একাধিক বিয়ের অনুমতি দেখান, যেখানে বলা হয়েছে সুবিচার করতে পারলে ২, ৩ বা ৪টি বিয়ে করা যাবে। কিন্তু তিনি একই সূরার ১২৯ নম্বর আয়াতটি গোপন করেন—যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ”তোমরা যতই ইচ্ছা করো না কেন, স্ত্রীদের প্রতি কখনোই সুবিচার করতে পারবে না এবং আল্লাহ ক্ষমাশীল।”

৩. মহাবিশ্ব সৃষ্টি ও ‘৬ দিন’ বিতর্ক: জাকির নায়েকের তথ্য বিকৃতি

কুরআনে মহাবিশ্ব বা পৃথিবী ৬ দিনে সৃষ্টির কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানের সাথে মেলাতে গিয়ে জাকির নায়েক দাবি করেন, এখানে ‘সিত্তাতি আইয়াম’ মানে সাধারণ ৬ দিন নয়, বরং ‘৬টি ধাপ’।

৩.১ সহিহ হাদিস ও তাফসীর অস্বীকার

জাকির নায়েকের এই দাবিটি ধ্রুপদী তাফসীর এবং সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। যেমন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে:

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা’আলা শনিবার দিন মাটি, রবিবার দিন পর্বত, সোমবার দিন বৃক্ষরাজি, মঙ্গলবার দিন বিপদাপদ, বুধবার দিন নূর, বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার পশু-পাখি এবং জুমুআর দিন আসরের পর আদম (আঃ)-কে সৃষ্টি করেন। (সহিহ মুসলিম, হাদিস নং: ৬৭৯৭)

এখানে স্পষ্টতই শনি থেকে শুক্রবার—অর্থাৎ দুনিয়াবি সাধারণ ৬ দিনের কথাই বলা হয়েছে। জাকির নায়েক নিজের মনগড়া অর্থ বসাতে গিয়ে এই সহিহ হাদিস ও গ্রহণযোগ্য তাফসীরগুলো বাদ দিয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছেন।

৪. জাকির নায়েকের আরও কিছু মিথ্যাচার ও কুযুক্তি

৪.১ বিবর্তনবাদ (Evolution) নিয়ে ভুল তথ্য

জাকির নায়েক প্রায়ই দাবি করেন ডারউইনের বিবর্তনবাদ নাকি কেবল একটি “থিওরি” (Theory) বা ধারণা, কোনো প্রমাণিত সত্য নয়। তিনি সায়েন্টিফিক ‘Hypothesis’ এবং ‘Scientific Theory’-এর মধ্যকার পার্থক্য বোঝেন না অথবা ইচ্ছে করেই চেপে যান। বিজ্ঞানের ভাষায় ‘Theory’ কোনো অনুমান নয়, বরং প্রমাণিত সত্যের বৈজ্ঞানিক কাঠামো।

৪.২ ড. কিথ মুর ও ফ্রন্ট-ফান্ডেড সায়েন্সের সত্য গোপন

জাকির নায়েক প্রায়ই কানাডিয়ান ব্যবচ্ছেদবিদ ও ভ্রূণবিজ্ঞানী ড. কিথ মুরের (Dr. Keith Moore) নাম ভাঙিয়ে দাবি করেন, তিনি নাকি কুরআনের ভ্রূণতত্ত্বকে ঐশ্বরিক বা অলৌকিক হিসেবে স্বীকার করে নিয়েছেন। কিন্তু জাকির নায়েক এই আলোচনার পেছনের বিশাল আর্থিক লেনদেন ও বৈজ্ঞানিক রাজনীতির সত্যটি পুরোপুরি চেপে যান।

১৯৮০-এর দশকে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অসীম বাজেটের “ইসলামিক অ্যাকাডেমিক প্রজেক্ট”-এর অধীনে বিপুল অর্থায়নে ড. কিথ মুরকে যুক্ত করা হয়। সেখানে তাঁকে বিশাল আর্থিক সম্মানী ও সুযোগ-সুবিধায় চুক্তিবদ্ধ করে কুরআনের বিভিন্ন আয়াতের সাথে ভ্রূণবিদ্যার মিল খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায়, সৌদি অর্থায়নে তিনি তাঁর বিখ্যাত বই The Developing Human-এর কেবল একটি বিশেষ সংস্করণ (With Islamic Additions) বের করতে সম্মত হন, যা মূলত মুসলিম বিশ্বে প্রচারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বাস্তব সত্য হলো:

  • ইসলাম গ্রহণ করেননি: জাকির নায়েক ও তাঁর অনুসারীরা এমন একটি আবহ তৈরি করেন যেন একজন প্রথম সারির বিজ্ঞানী ইসলামের অলৌকিকত্ব মেনে নিয়েছেন, অথচ ড. কিথ মুর কখনোই ইসলাম গ্রহণ করেননি।
  • মূলধারার বিজ্ঞানে প্রত্যাখ্যাত: আন্তর্জাতিক মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক কমিউনিটিতে এই কাস্টমাইজড বইটি তীব্র সমালোচনা ও হাস্যাস্পদের মুখে পড়ে। ফলে পরবর্তীতে মূলধারার আন্তর্জাতিক বাজার বা পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোর মেডিকেল কারিকুলামের জন্য প্রকাশিত The Developing Human-এর স্ট্যান্ডার্ড কোনো সংস্করণেই (যেমন: ৯ম বা ১০ম এডিশন) তিনি ওই ইসলামিক বা অলৌকিকত্বের অংশগুলো আর রাখেননি।
  • প্রজেক্ট শেষে নীরবতা: সৌদি ফন্ডিং এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ড. কিথ মুর কুরআন বা ইসলামি অলৌকিকত্ব নিয়ে নতুন করে কোনো গবেষণা বা আলোচনাতেও আর অংশ নেননি।

জাকির নায়েক এই সম্পূর্ণ বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড গোপন করে একজন চুক্তিভিত্তিক বিজ্ঞানীর প্রাতিষ্ঠানিক মন্তব্যকে “ইসলামের সত্যতার নিরপেক্ষ বৈজ্ঞানিক প্রমাণ” হিসেবে ভুলভাবে উপস্থাপন করেন।

৪.৩ প্রাচীন ইতিহাস ও বিজ্ঞানের অগ্রগতি আড়াল করা (“১৪০০ বছর আগে কে জানত?” টোপ)

জাকির নায়েকের লেকচারের অন্যতম জনপ্রিয় কৌশল বা টোপ হলো—“১৪০০ বছর আগে মরুভূমির কোনো মানুষের পক্ষে এসব জানা কীভাবে সম্ভব ছিল?” তিনি ধরে নেন তৎকালীন বিশ্ব বিজ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ ছিল। কিন্তু প্রকৃত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, তিনি প্রাচীন ভারত, গ্রিস ও মিসরের হাজার বছরের আবিষ্কার ও পর্যবেক্ষণকে সম্পূর্ণ আড়াল করে শ্রোতাদের বোকা বানাতেন। যেমন:

  • ভ্রূণতত্ত্ব ও রক্তপিণ্ডের ধারণা: কুরআনে উল্লেখিত ‘আলাকাহ’ (জমাট রক্ত বা ঝুলন্ত বস্তু) এর মতো ধাপগুলো কোনো অলৌকিক পর্যবেক্ষণ নয়। খ্রিস্টপূর্ব ৪থ শতকে এরিস্টটল (On the Generation of Animals) এবং ২য় শতকে গ্রিক চিকিৎসক গ্যালেনের (On the Formation of the Foetus) বইগুলোতে গর্ভস্থ ভ্রূণের প্রাথমিক পর্যবেক্ষণগুলো লেখা ছিল।

    এরিস্টটল ও গ্যালেনের পাশাপাশি প্রাচীন ভারতের ‘গর্ভ উপনিষদ’, সুশ্রুত সংহিতা, প্রাচীন চীনে (খ্রিস্টপূর্ব ২য়-৩য় শতকে রচিত ‘হুয়াংদি নেইজিং’) এবং প্রাচীন মিসরীয় চিকিৎসাবিজ্ঞানেও শুক্র-শোণিতের মিলন থেকে শুরু করে মাসভিত্তিক রক্তপিণ্ড ও মাংসপিণ্ডের এই একই প্রাথমিক পর্যবেক্ষণগুলো লিপিবদ্ধ ছিল। তৎকালীন আরব চিকিৎসকরা (যেমন হারিথ বিন কালদাহ) সিল্ক রোড ও বাণিজ্যের সূত্রে ভারত ও গ্রিসের এসব বহুল পরিচিত ধারণার সাথে গভীরভাবে ওয়াকিফ ছিলেন। জাকির নায়েক প্রাচীন বিশ্বের এই বিশ্বজনীন চিকিৎসাজ্ঞানের ইতিহাস আড়াল করে কেবল একটি নির্দিষ্ট আঞ্চলিক তথ্যকে অলৌকিক বলে চালিয়ে দেন।
  • চাঁদের নিজস্ব আলো নেই (প্রতিফলিত আলো): জাকির নায়েক দাবি করেন চাঁদের আলো যে নিজস্ব আলো নয় বরং প্রতিফলিত আলো, তা নাকি ১৪০০ বছর আগে কেউ জানত না। অথচ এটি চরম মিথ্যাচার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিক দার্শনিক প্রোটাগোরাস ও এনাক্সাগোরাস এবং ৫ম শতকে ভারতবর্ষের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট তাঁর ‘আর্যভটীয়’ গ্রন্থে স্পষ্টভাবে প্রমাণ করে লিখে গেছেন যে, চাঁদ ও গ্রহগুলোর নিজস্ব আলো নেই, এগুলো সূর্যের আলোর প্রতিফলনে আলোকিত হয়। ভারতীয় ও গ্রিক জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ৭ম শতাব্দীর আরবরা খুব ভালভাবেই ওয়াকিফ ছিল।
  • আকাশ থেকে লোহা নাযিল বা আসা: তিনি দাবি করেন আকাশ থেকে যে লোহা এসেছে তা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু প্রাচীন মিসরীয় ও মেসোপটেমীয় সভ্যতার মানুষ আজ থেকে ৫০০০ বছর আগেই জানত যে মহাকাশ থেকে উল্কাপাতের (Meteorite) মাধ্যমে মাটিতে লোহা এসে পড়ে। প্রাচীন মিসরীয়দের বিবরণীতে লোহাকে বলা হতো “বিয়া-এন-পে” যার অর্থ “স্বর্গীয় ধাতু” বা “আকাশ থেকে আসা ধাতু”।
  • পৃথিবীর গোলক আকৃতি: তিনি দাবি করেন প্রাচীনকালে সবাই ভাবত পৃথিবী চ্যাপ্টা। অথচ খ্রিস্টপূর্ব ৩য় শতকেই গ্রিক গণিতবিদ এরাটোস্থেনিস (Eratosthenes) জ্যামিতিক প্রমাণের মাধ্যমে গণনা করেছিলেন যে পৃথিবী গোলাকার এবং তিনি পৃথিবীর নির্ভুল পরিধিও মেপেছিলেন।
  • আঙুলের ছাপ (Fingerprints): তিনি দাবি করেন অনন্য আঙুলের ছাপের কথা নাকি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু আজ থেকে হাজার বছর আগে প্রাচীন ব্যবিলন, আসিরিয়া এবং চীনে চুক্তিপত্র ও মাটির ফলকে স্বাক্ষর হিসেবে প্রত্যেকের অনন্য আঙুলের ছাপ ব্যবহারের স্পষ্ট ঐতিহাসিক প্রমাণ রয়েছে।

জাকির নায়েক বিশ্বসভ্যতার হাজার বছরের এসব বৈজ্ঞানিক ইতিহাস সম্পূর্ণ গোপন করেন তার সল্পজানা ভক্তদের কাছে হিরো হওয়ার জন্য।

৪.৪ কুরআনের অস্পষ্ট ও রূপক আয়াতকে জোরপূর্বক বিজ্ঞানের সাথে মেলানো (Confirmation Bias)

জাকির নায়েকের অন্যতম প্রধান অপকৌশল হলো কুরআনের অস্পষ্ট, কাব্যিক রূপক বা সাধারণ পর্যবেক্ষণকে টেনে-হেঁচড়ে বৈজ্ঞানিক কোন তথ্যের সাথে মিলিয়ে দেওয়া। 

উদাহরণস্বরূপ, সূরা আল-আনবিয়ার ৩০ নম্বর আয়াতে আকাশমণ্ডল ও পৃথিবী একসময় “সংযুক্ত ছিল” নামক রূপক বাক্যটিকে তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ‘বিগ ব্যাং’ (Big Bang) থিওরি হিসেবে দাবি করেন। অথচ বিগ ব্যাং থিওরির শুরুতে পৃথিবী বা আকাশের কোনো অস্তিত্বই ছিল না, বরং স্থান ও কালের সৃষ্টি হয়েছিল একটি অতি-ঘন অনুবিন্দু (singularity) থেকে।

বিজ্ঞান ও যুক্তির ভাষায় জাকির নায়েকের এই প্রবণতাকে বলা হয় ‘কনফার্মেশন বায়াস’ (Confirmation Bias)। অর্থাৎ, কোনো টেক্সটের মূল প্রেক্ষাপটকে তোয়াক্কা না করে নিজের পূর্বনির্ধারিত বিশ্বাস প্রমাণের জন্য রূপক কথাকে বিজ্ঞানের সাথে মেলানো। একই কৌশল ব্যবহার করলে শুধু কুরআন নয়, যেকোনো প্রাচীন গ্রন্থ থেকেই বৈজ্ঞানিক তথ্য বের করার সম্ভব। এই অপকৌশলগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানে না বলেই তারা জাকির নায়েকের লেকচার শুনে অবাক হন।

যেকোনো ধর্মগ্রন্থ থেকে বৈজ্ঞানিক মিরাকেল বের করার ৫টি মাস্টার কৌশল সম্পর্কে উদাহরণসহ জানতে এই লেখাটি পড়ুন।

​৫. ভিন্ন ধর্মগ্রন্থকে ভুলভাবে উপস্থাপন ও শব্দের প্রতারণা

জাকির নায়েক বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ (সা:)-এর নাম ও আগমনী বার্তা থাকার দাবি করে অন্য ধর্মের অনুসারীদের প্রভাবিত করার চেষ্টা করেন। তবে তুলনামূলক ধর্মতত্ত্বের গভীর বিশ্লেষণে দেখা যায়, তিনি শব্দার্থের বিকৃতি, প্রসঙ্গ কাটা এবং চরম দ্বিচারিতার আশ্রয় নিয়েছেন।

৫.১ বাইবেলের ‘মাহামাদিম’ (Mahamaddim) শব্দের প্রতারণা

জাকির নায়েকের সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় একটি দাবি হলো—বাইবেলে নাকি মুহাম্মদ (সা:)-এর নাম সরাসরি উল্লেখ আছে। এর স্বপক্ষে তিনি ওল্ড টেস্টামেন্টের (পুরাতন নিয়ম) ‘সং অব সলোমন’ (Song of Solomon 5:16) বা ‘শলোমনের গীত’ অধ্যায়ের একটি হিব্রু শ্লোক উদ্ধৃত করেন। কিন্তু প্রকৃত ভাষাতত্ত্ব, ব্যাকরণ এবং অধ্যায়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি চরম শাব্দিক জালিয়াতি ও প্রতারণা।

কাব্যিক প্রেক্ষাপট ও কামোদ্দীপক সাহিত্য: ‘সং অব সলোমন’ মূলত কোনো ভবিষ্যৎবাণী বা ধর্মীয় শাস্ত্রীয় গ্রন্থ নয়; এটি প্রাচীন হিব্রু ভাষায় রচিত একটি প্রেমিক-প্রেমিকার প্রেম, রোমান্স এবং শারীরিক সৌন্দর্যের প্রশংসাসূচক কবিতা বা গান। ৫ম অধ্যায়ের পুরো অংশ জুড়েই একজন তরুণী তার প্রেমিকের (কিংবা স্ত্রী তার স্বামী শলোমনের) মাথার চুল, চোখ, গাল, ঠোঁট, হাত ও পেটের শারীরিক সৌন্দর্যের অত্যন্ত যৌন উদ্দীপক ও কামোদ্দীপক বিবরণ দিচ্ছে। ১৬ নম্বর শ্লোকে এসে মেয়েটি বলে—”তার মুখ পরম মিষ্টি এবং সে সর্বাংশে মনোরম (Altogether Lovely)। হে জেরুজালেমের মেয়েরা, ইনিই আমার প্রিয়তম, ইনিই আমার বন্ধু।”

‘মাহামাদিম’ (מַחֲמַדִּים) কোনো নাম নয়, একটি বিশেষণ: শ্লোকের যে শব্দটিকে জাকির নায়েক ‘মুহাম্মদ’ বলে দাবি করেন, মূল হিব্রুতে শব্দটি হলো ‘মাহামাদিম’। হিব্রু ব্যাকরণে এটি একটি সাধারণ গুণবাচক শব্দ বা Adjective (বিশেষণ), যার অর্থ “মনোরম”, “কাম্য”, “আকর্ষণীয়” বা “সুন্দর”।

বহুবচনের ভাষাগত ভুল ব্যাখ্যা: হিব্রু ব্যাকরণে সম্মান প্রকাশে বা তীব্রতা বোঝাতে কোনো শব্দের শেষে ‘ইম’ (im) যুক্ত করে বহুবচন রূপ দেওয়া হয় (Plural of Majesty)। যেমন—’মাহামাদ’ (মনোরম) শব্দের সাথে ‘ইম’ যুক্ত হয়ে হয়েছে ‘মাহামাদিম’ (যার অর্থ: অত্যন্ত মনোরম বা সর্বাংশে সুন্দর)। জাকির নায়েক হিব্রু ভাষার এই সাধারণ ব্যাকরণকে সম্পূর্ণ গোপন করে একটি বিশেষণ পদকে জোরপূর্বক আরবি ‘মুহাম্মদ’ নাম বানিয়ে দেন।

একটি তীব্র প্রেমকাব্য ও শারীরিক সৌন্দর্যের রোমান্টিক বর্ণনার মাঝখান থেকে একটি সাধারণ বিশেষণ শব্দ কেটে নিয়ে, প্রাচীন হিব্রু ব্যাকরণকে বিকৃত করে একজন নবীর আগমনী বার্তা হিসেবে চালিয়ে দেওয়া জাকির নায়েকের বুদ্ধিবৃত্তিক অসততার এক প্রকৃষ্ট উদাহরণ।

সং অব সলোমন ৫:১৬-এর মূল হিব্রু ও ব্যাকরণগত অর্থ: Song of Solomon 5:16 Hebrew Text & Lexicon – Bible Hub

​৫.২ হিন্দু ধর্মগ্রন্থ ও ‘কল্কি অবতার’ নিয়ে কাল্পনিক দাবি

​জাকির নায়েক দাবি করেন যে হিন্দু ধর্মের কল্কি পুরাণ এবং ভবিষ্য পুরাণ-এ নাকি মুহাম্মদ (সা:)-এর নাম ও ঘটনার হুবহু বর্ণনা রয়েছে।

​ভবিষ্য পুরাণের জালিয়াতি: পণ্ডিত ও ঐতিহাসিকদের মতে, ভবিষ্য পুরাণ-এর যে অংশটিতে (প্রতিসর্গ পর্ব) ম্লেচ্ছ বা মরুপথের নবীর কথা বলা হয়েছে, তা মধ্যযুগে (এমনকি ব্রিটিশ আমলে) মূল গ্রন্থে যুক্ত করা একটি চরম জাল ও পাস্ট-ডেটেড (Interpolated) অংশ।

​প্রসঙ্গ পরিবর্তন: কল্কি পুরাণ-এর বর্ণনা অনুযায়ী কল্কি অবতার আসবেন শম্ভল গ্রামে, তিনি হবেন বিষ্ণুর অবতার এবং তিনি ঘোড়ায় চড়ে তরবারি হাতে যুদ্ধ করবেন। জাকির নায়েক এর রূপক ও নির্দিষ্ট হিন্দু পৌরাণিক বিষয়গুলোকে নিজের সুবিধার মতো কেটেছাঁটে ইসলামি ইতিহাসের সাথে মিলিয়ে শ্রোতাদের বিভ্রান্ত করেন।

ভবিষ্য পুরাণের জাল অংশ সংক্রান্ত গবেষণা

কল্কি পুরাণ ও অবতার সম্পর্কিত বিশ্লেষণ

​৫.৩ ‘বাইবেল বিকৃত’ বনাম ‘বাইবেলেই প্রমান’—জাকির নায়েকের দ্বিচারিতা

​জাকির নায়েকের যুক্তিতে এক চরম বৈপরীত্য (Self-Contradiction) দেখা যায়।

​একপক্ষে তিনি দাবি করেন বর্তমান বাইবেল ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পূর্ণ বিকৃত, মানবসৃষ্ট এবং ভুল তথ্যে ভরা।

​অন্যদিকে, নিজের দাবি প্রমাণের জন্য তিনি সেই তথাকথিত “বিকৃত” বাইবেল থেকেই একের পর এক শ্লোক উদ্ধৃত করেন।

সারসংক্ষেপ

জাকির নায়েকের পুরো প্রচার কৌশলের ভিত্তি কোনো প্রকৃত সত্য বা সততার ওপর দাঁড়ানো নয়, বরং তা দাঁড়িয়ে আছে বিজ্ঞানের অপব্যাখ্যা, ইতিহাসের সত্য গোপন এবং অন্য ধর্মগ্রন্থের উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতির ওপর। দ্রুতগতির বাচনভঙ্গি আর আত্মবিশ্বাসের আড়ালে তিনি মূলত তৈরি করেছেন চতুর সব কুযুক্তি ও উপমার ফাঁদ। ধর্মের পক্ষে যুক্তি খুঁজতে গিয়ে বিজ্ঞান ও ইতিহাসকে বিকৃত করা কোনো মহৎ কাজ হতে পারে না। অন্ধ আবেগ আর স্তাবকতা পরিহার করে যেকোনো তথ্যকে প্রশ্ন করা, যাচাই করা এবং যুক্তি ও প্রমাণের কষ্টিপাথরে বিচার করার মাধ্যমেই একজন সচেতন মানুষ এই ধরনের বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন ১: জাকির নায়েকের লেকচারের ভুল বা অসঙ্গতিগুলো সাধারণ শ্রোতারা ধরতে পারেন না কেন?

উত্তর: জাকির নায়েকের অনুষ্ঠানগুলো পূর্বপরিকল্পিত হয় এবং তিনি খুব দ্রুত রেফারেন্সের নম্বর বলে শ্রোতাদের বিভ্রান্ত করেন। সাধারণ ধার্মিক শ্রোতারা অন্ধবিশ্বাসের কারণে তার তথ্য যাচাই (Fact-check) করেন না।

প্রশ্ন ২: জাকির নায়েক কি ইসলামি হাদিস ও তাফসীর নিজের মতো ব্যাখ্যা করেন?

উত্তর: হ্যাঁ। বৈজ্ঞানিক অসঙ্গতি ঢাকার জন্য জাকির নায়েক বহুল প্রচলিত ধ্রুপদী তাফসীরকারক ও সহিহ হাদিসের স্পষ্ট অর্থ পরিবর্তন করে কাস্টমাইজড বা মনগড়া রূপক অর্থ ব্যবহার করেন।

প্রশ্ন ৩: জাকির নায়েকের প্রধান প্রধান মিথ্যাচার ও তথ্য বিকৃতিগুলো কী কী?

উত্তর: জাকির নায়েকের বক্তব্যে যেসব তথ্যগত অসত্য ও আংশিক মিথ্যাচার পাওয়া যায়, তার সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:
ড. কিথ মুর ও গ্রিক বিজ্ঞানের ইতিহাস আড়াল করা: প্রাচীন গ্রিক চিকিৎসাবিদ গ্যালেন ও এরিস্টটলের তথ্যকে গোপন করে “১৪০০ বছর আগে কে জানত” বলে অপবিজ্ঞান প্রচার করা এবং সৌদি অর্থায়নে কিথ মুরের যুক্ত হওয়া সম্পর্কিত সত্য চেপে যাওয়া।
ওয়ার্ল্ড জেন্ডার রেশিও নিয়ে অসত্য তথ্য: পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি বলে দাবি করা (প্রকৃতপক্ষে বৈশ্বিক পরিসংখ্যানে পুরুষের সংখ্যাই বেশি)।
মহাবিশ্ব সৃষ্টিতে ৬ দিনের বদলে ‘৬ ধাপ’ দাবি: সহিহ হাদিস ও ধ্রুপদী তাফসীরকে উপেক্ষা করে ‘সিত্তাতি আইয়াম’-এর মনগড়া অর্থ প্রয়োগ।
স্ত্রীদের প্রতি সুবিচারের আয়াত গোপন করা: সূরা নিসার ৩ নম্বর আয়াতের কথা বলে একাধিক বিয়ের কথা বললেও, একই সূরার ১২৯ নম্বর আয়াতের (যেখানে সমতার অসম্ভবতার কথা বলা হয়েছে) উল্লেখ না করা।
সায়েন্টিফিক থিওরির ভ্রান্ত সংজ্ঞা প্রদান: বিজ্ঞানের ‘Theory’ বা তত্ত্বকে সাধারণ ‘অনুমান’ বা ধারণামাত্র হিসেবে প্রচার করা।

 

 

 

তথ্যসূত্র / রেফারেন্স (References)

১. বৈজ্ঞানিক সংজ্ঞা সংক্রান্ত

২. লিঙ্গ অনুপাত, বহুবিবাহ ও ধর্মীয় অনুশাসন

৩. সৃষ্টিতত্ত্ব ও সাধারণ দিন গণনার দলিল

৪. ড. কিথ মুর, সৌদি অর্থায়ন ও ভ্রূণতত্ত্বের ইতিহাস

৫. প্রাচীন ভারত, চীন ও মিসরের ভ্রূণতত্ত্বের ইতিহাস

৬. অন্যান্য প্রাচীন বিজ্ঞানের ইতিহাস ও দলিল

Related Posts

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ।…

Read more

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

যখনই কেউ প্রশ্ন করে, জন্মগতভাবে একটা শিশুকে প্রতিবন্ধী বানিয়ে বা ভয়ানক রোগ দিয়ে আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন? অবুঝ শিশুদের কষ্ট দিয়ে তিনি কিসের পরীক্ষা নেন? এগুলো কি আসলে দয়ার নমুনা নাকি নির্দয়তার নমুনা? আল্লাহ কি আসলেই পরম দয়ালু? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো! ধরুন, আপনি নিজে যদি আল্লাহ হতেন, তাহলে কি কখনো পরীক্ষার অজুহাতে এরকম অমানবিক কাজ করতে পারতেন?

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন