কুদরত

ঈদের দিন সকাল বেলা। প্রচণ্ড মেঘে আকাশ ছেঁয়ে আছে। এই বুঝি বৃষ্টি নামলো। লোকেরা ঈদগাঁ ময়দানে জড়ো হচ্ছে ভয়ে ভয়ে। এমন সময় হঠাৎ বাতাস শুরু হলো। কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেলো। লোকেরা শান্তিতে আদায় করলো ঈদুল ফিতরের সালাত।

নামাজ শেষে ইমাম সাহেব মুছুল্লিদের উদ্দেশ্যে মাইকে বললেন : দেখুন ভাইসব। আল্লাহর কী অশেষ কুদরত! কালবৈশাখীর মেঘ এক নিমিষেই আল্লাহ উড়িয়ে নিয়ে গেলেন। আমাদের ওপর একফোঁটা বৃষ্টি পড়লো না। আমাদের উপর এ আল্লার খাস রহমত। কারো কোনো কষ্ট হয়নি জামাতে শরিক হতে। আল্লার এত কুদরতি দেখেও নাফরমান বান্দারা ঈমান আনবে না?

ঠিক পরের বছরের ঘটনা। ঈদের দিন সকাল থেকে আকাশের মুখ ভার। লোকেরা ঈদগাঁ ময়দানে জড়ো হচ্ছে ভয়ে ভয়ে। ঈদুল ফেতরের নামাজ শুরু হলো। প্রথম রাকাতেই রুকুতে যেতে না যেতে শুরু হলো প্রচণ্ড বাতাস আর বৃষ্টি। তুমুল বৃষ্টিতে এক একজন মুছুল্লি কাকভেজা অবস্থায় নামাজ শেষ করলো।

ইমাম সাহেব সালাম ফিরিয়ে কোনোমতে মুনাজাত শেষ করলেন। তারপর মাইকে বললেন, দেখুন ভাইসব। আল্লাহর কী অশেষ কুদরত! সবাই গরমে কষ্ট পাচ্ছিল। আল্লাহ বৃষ্টি দিয়ে সবার প্রাণ শীতল করে দিলেন। আমাদের উপর এ আল্লার খাস রহমত। আল্লার এত কুদরতি দেখেও নাফরমান বান্দারা ঈমান আনবে না?

অণুগল্প : কুদরত

  • Related Posts

    মাদ্রাসা ছাত্রের জবানবন্দি

    আমি, আমিনুল হক (ছদ্মনাম), একজন হাফেজ এবং মাওলানা। হাফেজি এবং মাওলানা লাইন মিলিয়ে আমি মোট ১৪ বছর মাদ্রাসা জীবন অতিবাহিত করি। আমি স্কুলে ভালো ছাত্র থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণী পাশ করার পরই মসজিদের ইমামের পরামর্শে আল্লাহর সন্তুষ্টির আশায় আমার বাবা আমাকে কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন এবং হাফেজি শেষ করে পরে আমি মাওলানা লাইনে ভর্তি হই। আমার বাবা পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি খুবই হুজুরভক্ত ছিলেন। অনেক…

    Read more

    রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী ছিলেন?

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের সমাজে অনেক ভিত্তিহীন অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম একটি একটি হলো, তিনি নাকি মুসলিমবিদ্বেষী ছিলেন। এই অভিযোগটি এতবার বলা হয়েছে যে অনেক মানুষ এটাকে সত্য বলে ধরে নেন। কিন্তু প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ বা চিঠিপত্রে কি সত্যিই মুসলিমদের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়? রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী? অথচ, বাস্তবে রবীন্দ্রনাথকে পড়লে বরং ভিন্ন একটি চিত্র দেখা যায়। রবীন্দ্রনাথ এমন একজন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন