১. ভূমিকা
২০২৫ সালে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট, মন্তব্য, লেখালেখি কিংবা কথিত বক্তব্যকে কেন্দ্র করে “ধর্মীয় অনুভূতিতে আঘাত” ও “ধর্মীয় কটূক্তি”-এর অভিযোগে একের পর এক সহিংস হামলা, মব জাস্টিস, গ্রেফতার ও বিচারবহির্ভূত নিপীড়নের ঘটনা ঘটেছে।
এই প্রতিবেদনে জাতীয় গণমাধ্যমে ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও যাচাইকৃত অন্তত কয়েক ডজন ঘটনার মধ্যে নির্বাচিত ২৭ টি ঘটনা তালিকাভুক্ত করা হয়েছে। তবে মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, এর বাইরেও বহু ঘটনা রয়েছে যেগুলো স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থেকেছে, ভুক্তভোগীর নিরাপত্তাজনিত কারণে বা সামাজিক চাপে জাতীয় মিডিয়ায় প্রকাশ পায়নি।
২০২৫ সালে ধর্মীয় অনুভূতির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলোর একটি উল্লেখযোগ্য দিক হলো—
বহু ক্ষেত্রে প্রথমে জনতার হামলা বা হুমকি, এরপর পুলিশি আটক বা গ্রেফতার,
আবার কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার আগেই চরম সহিংসতা ও প্রাণহানি।
২. ২০২৫ সালে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রধান ঘটনাসমূহের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণী :
জানুয়ারি ২০২৫
২.১ প্রান্ত তালুকদার — খুলশী, চট্টগ্রাম
ঘটনার ধরন: মব হামলা
সংবাদ প্রকাশ: প্রথম আলো ০১ জানুয়ারি ২০২৫
হেডলাইন:
চট্টগ্রামে বাসা থেকে এক যুবককে ধরে নেয় একদল ব্যক্তি, আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ
সংক্ষিপ্ত বিবরণ:
চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার এলাকার বাসা থেকে প্রান্ত তালুকদার নামে এক যুবককে জোর করে তুলে নিয়ে মারধর করে একদল জনতা। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় যে ঘটনার পেছনে ফেসবুকে কটুক্তি-সম্পর্কিত অভিযোগ থাকতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকালে পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়।
ফেব্রুয়ারি ২০২৫
২.২ মুয়াজ মুহাম্মদ আরেফিন তালুকদার — বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
ঘটনার ধরন: হামলা, আটক ও বহিষ্কার
সংবাদ প্রকাশ: ইত্তেফাক ২ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন:
“মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল বুটেক্স হল”
সংক্ষিপ্ত বিবরণ:
সামাজিক যোগাযোগমাধ্যমে নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি / ধর্মানুভূতিতে আঘাত অভিযোগ ছড়িয়ে পড়লে বুটেক্স ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে একদল উগ্রবাদী শিক্ষার্থী তার ওপর হামলা চালায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করে এবং পুলিশ তাকে আটক/গ্রেফতার করে।
গুরুত্ব:
এই ঘটনাটি ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা ও প্রশাসনিক শাস্তির একটি স্পষ্ট উদাহরণ।
২.৩ কবি সোহেল হাসান গালিব — ঢাকা
ঘটনার ধরন: গ্রেফতার
সংবাদ প্রকাশ: bdnews24 & newagebd ১৫–১৬ ফেব্রুয়ারি ২০২৫
হেডলাইন:
“Poet Sohel Hasan Galib sent to jail for ‘hurting religious sentiment”
“Poet Sohel Hasan Galib on two-day remand”
সংক্ষিপ্ত বিবরণ:
একজন কবিকে তার লেখালেখি ও বক্তব্যের কারণে ধর্মীয় কটূক্তির অভিযোগে ডিজিটাল মাধ্যমে গ্রেফতার করা হয়।
মার্চ ২০২৫
২.৪ নবী নুর ইসলাম — মির্জাপুর, টাঙ্গাইল
ঘটনার ধরন: গ্রেফতার
সংবাদ প্রকাশ: সময়েরকণ্ঠস্বর ১১ মার্চ ২০২৫
হেডলাইন:
মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
সংক্ষিপ্ত বিবরণ:
টাঙ্গাইলের মির্জাপুরে ফেসবুক পোস্টে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে নবি নুর ইসলাম (৩৮) নামে এক যুবককে উগ্রবাদী মুসলিমরা আটক ও মারধর করে, পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করে।
২.৫ হাসান স্বচ্ছ — নাটোর
ঘটনার ধরন: পুলিশ গ্রেফতার
সংবাদ প্রকাশ: ইত্তেফাক ১৭ মার্চ ২০২৫
হেডলাইন:
“মহানবীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেপ্তার”
সংক্ষিপ্ত বিবরণ:
ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের আগে স্থানীয় লোকজন থানার সামনে বিক্ষোভ করে এবং কঠোর শাস্তির দাবি জানায়।
এপ্রিল ২০২৫
২.৬ আখিল চন্দ্র মণ্ডল— টাঙ্গাইল
ঘটনার ধরন: মব হামলা
সংবাদ প্রকাশ: নয়াদিগন্ত ৫ এপ্রিল ২০২৫
হেডলাইন:
“টাঙ্গাইলের দেলদুয়ারে নবীকে নিয়ে কটুক্তি : যুবক আটক”
সংক্ষিপ্ত বিবরণ:
লেখালেখি ও ইসলামের নবীকে নিয়ে কথিত কটূক্তির অভিযোগে মারধর করে তৌহিদী জনতা এবং তারপর পুলিশ হামলাকারীদের পরিবর্তে অভিযুক্ত আখিল চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করে মামলা দায়ের করে।
২.৭ অপ্রকাশিত এক হিন্দু তরুণ ও এক শিক্ষক — দিনাজপুর
ঘটনার ধরন: মামলা, গ্রেফতার, বিক্ষোভ/অবরোধ ও এলাকাছাড়া
সংবাদ প্রকাশ: প্রথম আলো ০৬ এপ্রিল ২০২৫
হেডলাইন:
দিনাজপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগ, তরুণের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ
সংক্ষিপ্ত বিবরণ:
দিনাজপুরের মোহনপুর এলাকায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করার দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ও মামলা দায়ের করে। অভিযোগে বলা হয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেছেন। জীবন বাঁচাতে ওই তরুণ ও তার পরিবার এলাকা ছাড়তে বাধ্য হন। ওই তরুণকে না পেয়ে তার সঙ্গে একটি ফেসবুক গ্রুপে যুক্ত থাকার অভিযোগে তাঁর এক শিক্ষকে আটক করা হয়।
২.৮ সাগর সাহা
ঘটনার ধরন: গ্রেফতার
সংবাদ প্রকাশ: newagebd ২২ এপ্রিল ২০২৫
হেডলাইন:
“Man arrested for derogatory remark on Prophet Muhammad”
সংক্ষিপ্ত বিবরণ:
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ সাগর সাহাকে গ্রেফতার করে।
২.৯ বিধান বাবু — তেজগাঁও
ঘটনার ধরন: পুলিশ আটক
সংবাদ প্রকাশ: TBS ২২ এপ্রিল ২০২৫
হেডলাইন:
“Police take Kohinoor Chemicals official into custody over ‘derogatory remarks’ about prophet”
Blaspheming the Prophet: Supervisor of Kohinoor factory in Tejgaon beaten up, detained
সংক্ষিপ্ত বিবরণ:
ইসলামের নবী সম্পর্কে কথিত কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিকরা কোহিনুর ক্যামিকেলের সুপারভাইজার বিধান বাবুর উপর মব হামলা চালায় এবং পুলিশ এসে বিধান বাবুকে আটক করে। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।
মে ২০২৫
২.১০ বিকাশ ধর দীপ্ত
ঘটনার ধরন: গ্রেফতার
সংবাদ প্রকাশ: ১০ মে ২০২৫
হেডলাইন:
“Hindu man arrested on allegation of ‘blasphemy’ by the Bangladesh police”
সংক্ষিপ্ত বিবরণ:
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট ও অনলাইন কার্যকলাপের সূত্র ধরে বিকাশ ধর দীপ্তকে পুলিশ গ্রেফতার করে।
২.১১ শহিদুল ইসলাম
ঘটনার ধরন: গ্রেফতার
সংবাদ প্রকাশ: জনকণ্ঠ ১৬ মে ২০২৫
হেডলাইন:
“মহানবী(স:) সম্পর্কে কটুক্তি করায় সাতক্ষীরায় গ্রেফতার ১”
সংক্ষিপ্ত বিবরণ:
ইসলামের নবী মুহাম্মদ ও প্রয়াত বক্তা দেলোয়ার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তির অভিযোগে ৭৩ বয়সী একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে হামলা ও গ্রেফতার করা হয়।
জুন ২০২৫
২.১২ শাকিল আহমেদ (শাকিল চিত্রকর) — ঢাবি শিক্ষার্থী
ঘটনার ধরন: মবের মুখে আত্মহনন
তারিখ: bdnews24 ১০ জুন ২০২৫
হেডলাইন:
মহানবীকে ‘কটূক্তির’ পুরনো মন্তব্য সামনে এনে হুমকি, ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সংক্ষিপ্ত বিবরণ:
পুরোনো ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। সামাজিক চাপ, হুমকি ও ভয়াবহ মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যা করেন।
২.১৩ সোহাগ দাস
ঘটনার ধরন: মব হামলা ও আটক
সংবাদ প্রকাশ: ১৫ জুন ২০২৫
হেডলাইন:
“Hindu man targeted by Muslims in Bangladesh over ‘blasphemy’ accusation, faces calls for execution”
সংক্ষিপ্ত বিবরণ:
দিনাজপুরের পার্বতীপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে সোহাগ দাসের ওপর একদল লোক হামলা চালায়। পরবর্তীতে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর ও মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়।
২.১৪ পরেশ চন্দ্র শিল ও বিষ্ণু চন্দ্রশীল (পিতা ও পুত্র)
ঘটনার ধরন: মব হামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: জনকণ্ঠ ২১–২২ জুন ২০২৫
হেডলাইন:
“লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক”
সংক্ষিপ্ত বিবরণ:
লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নরসুন্দর পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫) এর উপর হামলা করে উত্তেজিত মুসলিমরা এবং পুলিশ এসে উভয়কে গ্রেফতার করে।
জুলাই ২০২৫
২.১৫ রঞ্জন চন্দ্র রায় — গঙ্গাচড়া, রংপুর
ঘটনার ধরন: গ্রেফতার ও সাম্প্রদায়িক হামলা
সংবাদ প্রকাশ: বিবিসি বাংলা, ডয়েচ ভেলে & যমুনা টিভি ২৬–২৭ জুলাই ২০২৫
হেডলাইন:
রংপুরের গঙ্গাচড়ার সংখ্যালঘুরা এখনো আতঙ্কে
রংপুরের গংগাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা, কী জানা যাচ্ছে
https://youtu.be/kmZgU4igU0w?si=zXTz4ApsX17dFQ2P
সংক্ষিপ্ত বিবরণ:
১৭ বছর বয়সী এই কিশোরের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার করা হয়। একই অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়।
আগস্ট ২০২৫
২.১৬ বিজয় দেবনাথ — সীতাকুন্ড
ঘটনার ধরন: মব হামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: FFRF & Minority Watch ৯-১০ আগস্ট ২০২৫
হেডলাইন:
FFRF denounces violent arrest in Bangladesh over birthday wish to atheist blogger
সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়
সংক্ষিপ্ত বিবরণ:
২৫ বছর বয়সী বিজয় দেবনাথ বিদেশে অবস্থানরত প্রবাসী ব্লগার আসাদ নূরকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। এই পোস্টটিকে ‘ধর্মীয় অবমাননা’ বা ‘কটূক্তি’ হিসেবে ব্যাখ্যা করে একদল লোক (তৌহিদী জনতা ও এনসিপি নেতা) তাকে দিনের আলোতে জনসমক্ষে মারধর (Mob Assault) করে। মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার পরিবর্তে তার বিরুদ্ধেই সংশ্লিষ্ট ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দিয়ে গ্রেফতার দেখায়।
২.১৭ বেলজিয়ামপ্রবাসী মেহেদী হাসান — মতলব দক্ষিণ, চাঁদপুর
ঘটনার ধরন: হামলা-অগ্নিসংযোগ ও মামলা
সংবাদ প্রকাশ: প্রথম আলো ২০ আগস্ট ২০২৫
হেডলাইন:
চাঁদপুরে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়িতে হামলা, পরে মামলা দায়ের
সংক্ষিপ্ত বিবরণ:
বেলজিয়াম প্রবাসী মেহেদী হাসানের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ১৯ আগস্ট সন্ধ্যায় তার বাড়িতে উত্তেজিত জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ২০ আগস্ট জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা তার বিরুদ্ধে মামলা করেন।
সেপ্টেম্বর ২০২৫
২.১৮ বেমজা মহসিন — কুমিল্লা
ঘটনার ধরন: হামলা-অগ্নিসংযোগ ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: TBS ১৮–২০ সেপ্টেম্বর ২০২৫
হেডলাইন:
“কুমিল্লায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চার মাজারে হামলা, অগ্নিসংযোগ”
সংক্ষিপ্ত বিবরণ:
২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি ফেসবুক অ্যাকাউন্ট ‘বেমজা মহসিন’ থেকে মহানবী মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করে কটূক্তিমূলক মন্তব্য পোস্ট করা হয়, যা নিয়ে জনরোষ তৈরি হয়।
এই রোষের প্রেক্ষিতে কয়েকশো লোক চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং কাছাকাছি কিছু বসতঘরে আগুন দেয়। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তি মহসিনকে গ্রেপ্তার করে।
অক্টোবর ২০২৫
২.১৯ পিন্টু দেবনাথ
ঘটনার ধরন: গ্রেফতার ও থানার সামনে মব চেষ্টা
সংবাদ প্রকাশ: বিবিসি বাংলা ১ অক্টোবর ২০২৫
হেডলাইন:
“চট্টগ্রামের পটিয়াতে ধর্মীয় কটূক্তির অভিযোগে ঠিক কী ঘটেছে?”
সংক্ষিপ্ত বিবরণ:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে পটিয়ার বাসিন্দা পার্থ বিশ্বাস পিন্টুর বিরুদ্ধে। এতে মামলা দায়ের হয় এবং পুলিশ তাঁকে গ্রেফতারও করে। মি. পিন্টুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং মুসল্লিরা থানার সামনে জড়ো হয়ে তাকে তাদের হাতে তুলে দেয়ার দাবি করতে থাকে।পুলিশ তাদের সেই দাবি না মানলে থানায় ভাংচুর এবং সেনাবাহিনীর গাড়িতে হামলা করা হয়। সেই সময় এক সেনা সদস্যও এতে আহত হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
২.২০ সোহাগ হোসেন — সাতক্ষীরা
ঘটনার ধরন: মব হামলা, মামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: খবরের কাগজ ৬ অক্টোবর ২০২৫
হেডলাইন:
ইসলাম ধর্ম ও কুরআন নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি
সংক্ষিপ্ত বিবরণ:
ফেসবুক পোস্টে ইসলাম, আল্লাহ ও কুরআনের সমালোচনা করায় ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সোহাগ হোসেন (২৬) নামক যুবককে বাড়ি থেকে নিয়ে গিয়ে মব হামলা চালায় উগ্র তৌহিদী জনতা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেফতার করে।
২.২১ শামীম আশরাফ — ময়মনসিংহ
ঘটনার ধরন: ডিবি গ্রেফতার
সংবাদ প্রকাশ: Prothom Alo English ৭ অক্টোবর ২০২৫
হেডলাইন:
“Cultural activist Shamim placed on one-day remand over ‘defamation of religion”
সংক্ষিপ্ত বিবরণ:
ফেসবুকে ইসলামের সমালোচনা ও ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে কালচারাল অ্যাকটিভিস্ট শামীম আশরাফকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ডিজিটাল কার্যকলাপের সূত্র ধরে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমান্ডের নামে নির্যাতনের পর জেলে প্রেরণ করে।
২.২২ অপূর্ব রাদ (অপূর্ব পাল) নওমুসলিম — নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
ঘটনার ধরন: মব হামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: the daily campus ০৫ অক্টোবর ২০২৫
হেডলাইন:
অপূর্ব মানসিকভাবে স্থিতিশীল নয়— জানালেন সাবেক শিক্ষক ও বাড়ির মালিক
সংক্ষিপ্ত বিবরণ:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল একজন ধর্মান্তরিত মুসলমান এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে শিক্ষক ও বাড়িওয়ালার সূত্রে জানা যায়। বিকুরআন অবমাননার অভিযোগে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
নভেম্বর ২০২৫
২.২৩ তৃষা দাস — কুমিল্লা
ঘটনার ধরন: মামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: আমাদের সময় ১১নভেম্বর ২০২৫
হেডলাইন:
“কুমিল্লায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নারী গ্রেফতার”
সংক্ষিপ্ত বিবরণ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তৃষা দাসের বিরুদ্ধে মুসলিমদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে মামলা দায়ের করে।
২.২৪ আবুল সরকার — মানিকগঞ্জ
ঘটনার ধরন: গ্রেফতার ও পরবর্তী সহিংসতা
সংবাদ প্রকাশ: The Daily Star ১৯–২৩ নভেম্বর ২০২৫
হেডলাইন:
“Baul singer Abul Sarkar sent to jail in case over ‘hurting religious sentiments’”
সংক্ষিপ্ত বিবরণ:
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আবুল সরকারকে গ্রেফতারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সহিংসতার ঘটনা ঘটে। গ্রেফতারকে কেন্দ্র করে পরবর্তী কয়েকদিন পরিস্থিতি অস্থিতিশীল থাকে। তার অনুসারী বাউলদের উপর ব্যাপক হামলা ও ধরপাকড় চলে।
২.২৫ সোহাগ আলী — শেরপুর
ঘটনার ধরন: মামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: bd24live.com ২৪ নভেম্বর ২০২৫
শেরপুরে মহানবী (সা.)-কে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাস্টাস, যুবক গ্রেফতার
সংক্ষিপ্ত বিবরণ:
সোহাগ আলী তার ফেসবুক আইডিতে হযরত ইসলামের নবী ও কোরান-হাদিসের সমালোচনা করে স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লী ও যুবসমাজের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ওই ঘটনায় ২৩ নবেম্বর রবিবার উপজেলার পূর্ব খরিয়া এলাকার হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে সোহাগ আলীর নামে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় একইদিন রাতে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।
২.২৬ সাগর মণ্ডল — ময়মনসিংহ
ঘটনার ধরন: মামলা ও গ্রেফতার
সংবাদ প্রকাশ: প্রথম আলো ২৫ নভেম্বর ২০২৫
হেডলাইন:
ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে তরুণ অবরুদ্ধ, পরে সাইবার সুরক্ষা আইনে মামলা
সংক্ষিপ্ত বিবরণ:
ফরিদপুরের নগরকান্দায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে এক তরুণকে অবরুদ্ধ করে একদল লোক। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গোড়াইল বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় আনে।
এদিকে ওই ঘটনার সময় গোড়াইল বাজারের অদূরে ওই তরুণের বাড়িতে হামলা করে ভাঙচুর করে একদল লোক। এ সময় তারা বাড়ির সামনে একটি পাটখড়ির গাদায় আগুন ধরিয়ে দেয়।
ডিসেম্বর ২০২৫
২.২৭ দীপু চন্দ্র দাস — ময়মনসিংহ
ঘটনার ধরন: মব লিঞ্চিং, হত্যা ও আগুন
সংবাদ প্রকাশ: ১৮-২০ ডিসেম্বর ২০২৫ [দেশি প্রায় সকল মিডিয়া এবং বিবিসিসহ বহু আন্তর্জাতিক মিডিয়া এই সংবাদ প্রকাশ করে।]
হেডলাইন:
“Man lynched and killed in Mymensingh over alleged blasphemy”
সংক্ষিপ্ত বিবরণ:
ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে মব সৃষ্টি করে মারধর করে হত্যা করে হত্যা করে তার দেহ গাছে ঝুলিয়ে দেয় পুড়িয়ে উগ্র তৌহিদী জনতা। ঘটনার পর পুলিশি তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানায়। এই ঘটনা বহির্বিশ্বে চরম সমালোচনা ও নিন্দার জন্ম দেয়। ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা এটি। দিপু চন্দ্র দাসের ঘটনা বাংলাদেশের বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে বহির্বিশ্বকে দেখিয়ে দেয়।
৩. আন্তর্জাতিক মানবাধিকার উদ্বেগ
২০২৫ সালের ঘটনাগুলো স্পষ্টভাবে দেখায় যে বাংলাদেশে
মব জাস্টিস একটি কাঠামোগত সমস্যা হয়ে উঠেছে,
আইনি প্রক্রিয়ার আগে জনতার শাস্তি কার্যকর হচ্ছে,
এবং রাষ্ট্র অনেক ক্ষেত্রে ভুক্তভোগীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
ICCPR ও UDHR অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতা, জীবন ও নিরাপত্তার অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে।
৪. উপসংহার
২০২৫ সালে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ বাংলাদেশে কেবল আইনি ইস্যু নয়, বরং একটি সহিংস সামাজিক অস্ত্রে পরিণত হয়েছে।
জাতীয় মিডিয়ায় প্রকাশিত ঘটনাগুলো এই প্রতিবেদনে নথিভুক্ত করা হলেও, এর বাইরেও অগণিত ঘটনা রয়েছে যেগুলো ভয়, চাপ ও নিরাপত্তাজনিত কারণে অপ্রকাশিত রয়ে গেছে।
৫. সুপারিশ
ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগকে কোনো ব্যক্তির ওপর হামলা বা গ্রেফতার জাস্টিফাই করতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের নীতির প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হওয়া জরুরি। একই সঙ্গে, সমাজে ধর্মীয় সহনশীলতা ও সংলাপের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, যাতে ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখা না হয়।





