নবী মুহাম্মদ কি তবে নাস্তিক ছিলেন?

ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের তালিকায় নবী মুহাম্মদ সবচেয়ে বেশি চর্চিত ও প্রভাব বিস্তারকারী নাম। অনুসারীদের দৃষ্টিতে তিনি ‘সর্বশ্রেষ্ঠ মহামানব’ ও ‘ঐশ্বরিক বার্তাবাহক’। কিন্তু অলৌকিক বিশ্বাসের খোলস ছাড়িয়ে যদি নিরপেক্ষ ইতিহাস, আচরণগত বিজ্ঞান ও প্রামাণ্য নথিপত্রের মাধ্যমে নবী মুহাম্মদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়, তবে সামনে আসে বেশ কিছু প্রশ্ন জাগানো অধ্যায়। নিজের ব্যক্তিগত ইচ্ছা, পারিবারিক সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ওহীর প্রকাশ ঘটা এবং বেশকিছু বিতর্কিত ও নৃশংস পদক্ষেপের উপস্থিতি আজও অনেককে গভীরভাবে ভাবায়।

​—এসবের পেছনে মূল চালিকাশক্তি আসলে কী ছিল?

​তিনি কি কেবল একজন চতুর রাজনৈতিক কৌশলবিদ ছিলেন, নাকি নিজের অবচেতন বিভ্রমের কাছে নিজেই ছিলেন বিশ্বাসী? প্রামাণ্য ইসলামিক উৎস এবং আধুনিক মনস্তত্ত্বের নিরপেক্ষ মানদণ্ডে আজ আমরা এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নেরই উত্তর খুঁজব।

উল্লেখ্য, এই ব্লগে উল্লেখিত প্রতিটি বিষয়ের সমর্থনে ইসলামের প্রাথমিক ও স্বীকৃত উৎস থেকে অকাট্য সহীহ হাদিস ও ঐতিহাসিক রেফারেন্স নিবন্ধের শেষে যুক্ত করা রয়েছে।

Table of Contents

নবী মুহাম্মদকে আপাতদৃষ্টিতে নাস্তিক বা অবিশ্বাসী মনে হওয়ার কারণ :

১. নিজের প্রয়োজন বা সুবিধামতো আয়াত নামানো:

সাধারণ অনুসারীদের চার বিয়ের সীমা থাকলেও নিজের জন্য আনলিমিটেড বিয়ে ও বিনাকানুন বা মোহরানা ছাড়া নারী গ্রহণের (হিবা) সুযোগ নিতে ওহী আনা; নিজের পালক পুত্র জায়েদের রূপসী স্ত্রী জয়নবকে বিয়ে করতে কুরআনের আয়াত নামিয়ে দত্তকপ্রথা বাতিল করে বিয়ের বৈধতা নেয়া; মেহমানদের খোশগল্পে বিরক্ত হয়ে কিংবা নবীন স্ত্রীর সাথে দ্রুত সহবাসের তাড়নায় সাহাবীদের ঘর থেকে বের করে দিতে আয়াত নাজিল করা; নিজে একের পর এক বিয়ে ও দাসী সহবাস উপভোগ করলেও নিজের মৃত্যুর পর আয়েশাসহ অন্যান্য অল্পবয়সী স্ত্রীদের আমৃত্যু পুনর্বিয়ে করা চিরতরে নিষিদ্ধ করা এবং তাঁদের “পাতানো মা” বানিয়ে দেওয়া (যদিও নিজেকে মুমিনদের পিতা বলতে অস্বীকৃতি জানানো); দাসী মারিয়া কিবতিয়ার সাথে শারীরিক সম্পর্কে ধরা পড়ার পর স্ত্রীদের আপত্তির মুখে তা হারাম করে, আবার  আয়াত নাজিল করে তা হালাল করা এবং আল্লাহকতৃক স্ত্রীদের তালাকের হুমকি দেওয়া; গনিমতের ‘লাল চাদর’ চুরির অভিযোগ উঠলে নিজেকে নিষ্পাপ প্রমাণের আয়াত নামানো; শত্রুপক্ষের খেজুর বাগান কেটে জ্বালিয়ে দেয়ার নির্দেশে সাহাবিদের আপত্তির মুখে আয়াত নামিয়ে তার বৈধতা দেয়া; যুদ্ধবন্দী বিবাহিত নারীদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাদের সাথে সহবাসে সাহাবীদের অপরাধবোধ দূর করতে আয়াত নামানো; আপন চাচা আবু লাহাবকে পাল্টা  অভিশাপ দিয়ে সূরা নাজিল করা ইত্যাদি ।

২. নবী মুহাম্মদের দ্বিচারিতা ও বৈপরীত্য:

নিজে ৫৩ বছর বয়সে ৬ বছরের শিশুকে বিয়ে করলেও নিজের ১৫ বছর বয়সী কন্যা ফাতেমার বয়স্ক পাত্রদের বয়সের দোহাই দিয়ে ফরিয়ে দিয়ে ২১ বছর বয়সী আলীর কাছে বিয়ে দেওয়া; নিজের বহু স্ত্রী থাকলেও করলেও, নিজের ৪ কন্যার স্বামীর তার বিরোধিতা করা; এক মুখে দাবি করা যে তাঁর মুখ থেকে যা বের হয় তার সবই ওহী ও ঐশ্বরিক সত্য, অথচ খেজুর গাছে কৃত্রিম পরাগায়ন সংক্রান্ত পরামর্শ ভুল প্রমাণিত হলে দায় এড়াতে “দুনিয়াবি বিষয়ে তোমরাই ভালো জানো” বলে কথা বদলে ফেলা; সাধারণ অনুসারীদের দাঁড়িয়ে প্রস্রাব করা এবং কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে মল-মূত্র ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করলেও নিজে বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রস্রাব করা এবং কেবলার দিকে মুখ রেখে মলত্যাগ করা; দাসী মারিয়া কিবতিয়ার সাথে এক গোলামের বিচারের গুঞ্জন উঠলে কোন সাক্ষী প্রমান ছাড়াই তাকে হত্যা করতে নির্দেশ দেয়া এবং ভুল প্রমাণিত হওয়া ইত্যাদি।

এত সব ঘটনা দেখে আপাতদৃষ্টিতে মনে হওয়াই স্বাভাবিক যে, একজন সচেতন মানুষ যদি ঈশ্বরে বিশ্বাস করেন, তবে ঈশ্বরের নামে এভাবে নিজের সুবিধামতো আইন বদলাতে পারেন না। নিশ্চয়ই তিনি ভেতরে ভেতরে নাস্তিক ছিলেন!

কিন্তু সত্য হলো—মনস্তত্ত্বের নীতি অনুযায়ী, মানুষ ঈশ্বরে বিশ্বাস করেও চরম অসৎ ও নির্দয় হতে পারে, যদি তার মধ্যে ‘স্পেশাল গ্র্যান্ডিওসিটি’ কাজ করে। তিনি মনে করতেন তিনি যেহেতু আল্লাহর বিশেষ মনোনীত রাসুল, তাই আল্লাহ তাঁকে সমস্ত নৈতিক আইনের উর্ধ্বে রেখেছেন এবং যা-ই ঘটুক না কেন, ঈশ্বর তাঁকে শেষ পর্যন্ত ক্ষমা ও রক্ষা করবেন। কারণ, তিনি ইশ্বরের জন্য কাজ করছেন। মানুষ যা নিয়ে বেশি ভাবে তাই অত স্বপ্নে দেখে সাধারণত স্বপ্নে দেখে। মোহাম্মদের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল এবং নবী মুহাম্মদ নিজের দেখা স্বপ্নগুলোকে সত্য এবং ঈশ্বরপ্রদত্ত ওহী মনে করতেন।

শিশু ও শৈশবের ট্রমা: মেসায়াহ কমপ্লেক্স ও স্প্লিট পার্সোনালিটির জন্ম

মনোবিজ্ঞানের ভাষায়, কোনো ব্যক্তির প্রাপ্তবয়স্ক জীবনের জটিল সাইকোপ্যাথিক আচরণের বীজ বোনা হয় তার শৈশবে। মুহাম্মদের শৈশব ছিল চরম অবহেলা, এতিমত্ব ও পারিবারিক অস্থিতিশীলতায় ভরা। জন্মের আগেই পিতা হারানো, অল্প বয়সে মা আমেনার মৃত্যু, পরবর্তীতে দাদা ও চাচার আশ্রয়ে বেড়ে ওঠা—সব মিলিয়ে তাঁর শৈশব ছিল সামাজিক নিরাপত্তাহীনতা ও স্বীকৃতির অভাবের এক কঠিন ইতিহাস।

এই চরম অবহেলিত ও নিরাপত্তাহীন শৈশব থেকে আত্মরক্ষার তাগিদে তাঁর ভেতরে গড়ে ওঠে মেসায়াহ কমপ্লেক্স (Messiah Complex) এবং মেগালোম্যানিয়া (Megalomania)—অর্থাৎ নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বা ঈশ্বর কর্তৃক প্রেরিত ‘ত্রাণকর্তা’ মনে করার মানসিক রোগ।
পাশাপাশি, জটিল মানসিক আঘাত ও সামাজিক চাপ সামাল দিতে তাঁর মধ্যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার (DID) বা স্প্লিট পার্সোনালিটি (Split Personality) গড়ে ওঠার স্পষ্ট লক্ষণ দেখা যায়।

যেখানে একজন ব্যক্তি অবচেতনভাবেই নিজের অবদমিত ইচ্ছাগুলোকে বাস্তবায়নের জন্য আরেকটি দ্বিতীয় ‘সত্তা’র (যেমন: জিব্রাঈল বা আল্লাহর বাণী) আশ্রয় নেয়। যখন তাঁর মনে কোনো শারীরিক বা রাজনৈতিক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হতো, তাঁর বিভ্রান্ত মস্তিষ্ক সেটিকে ‘ঐশ্বরিক আদেশ’ বলে বিশ্বাস করাতে বাধ্য করত।

মৃগী রোগ (Epilepsy), উটের মতো গর্জন ও সাইকোটিক বিভ্রম (Hallucination)

সহিহ হাদিস ও সিরাত বিশ্লেষণ করলে  নবী মুহাম্মাদের শারীরিক ও স্নায়বিক ব্যাধির প্রমাণ পাওয়া যায়।  সীরাত অনুযায়ী, তাঁর মা আমেনা এবং ধাত্রী হালিমার পরিবার শিশুকাল থেকেই মুহাম্মদের মূর্ছা যাওয়া এবং অস্বাভাবিক আচরণ দেখে চিন্তিত ছিলেন।

পরবর্তীতে ওহী নাজিলের সময় সাহাবীরা খুব কাছ থেকে তাঁর শারীরিক বৈকল্য ও খিঁচুনি প্রত্যক্ষ করেছিলেন। ইয়ালা ইবনে উমাইয়্যা (রা.) যখন দেখতে চান ওহী কীভাবে নাজিল হয়, তখন ওমর (রা.) নবীর ওপর একটি কাপড় জড়িয়ে দেন। ওহী নাজিলের সময় তাঁর অবস্থা কেমন হতো তা হাদিসের বর্ণনায় উঠে এসেছে:

  • ওহীর সময় তাঁর মুখমণ্ডল লাল হয়ে যেত।
  • তিনি নিশ্বাস আটকে চরম আচ্ছন্ন বা অচৈতন্য হয়ে পড়তেন।
  • কাপড় দিয়ে ঢাকা থাকা অবস্থায় তাঁর বুক ও গলা থেকে উটের নিঃশ্বাস বা গর্জনের মতো ‘গড়গড়’ অমানুষিক আওয়াজ বের হতো।
  • তীব্র কান ঝালাপালা করা ঘণ্টার ধ্বনি শুনতে পেতেন এবং প্রচণ্ড শীতের মধ্যেও ঘেমে যেতেন।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এগুলো স্পষ্টত টেম্পোরাল লোব এপিলেপ্সি (Temporal Lobe Epilepsy) বা মৃগী রোগের সিজার (Seizure)-এর লক্ষণ। মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিরা সিজারের সময় কণ্ঠনালীর অনৈচ্ছিক খিঁচুনির কারণে এমন অদ্ভুত গলার আওয়াজ বা গর্জন করেন এবং তীব্র ভিজ্যুয়াল ও অডিটরি হ্যালুসিনেশনে (দৃষ্টি ও শ্রবণ বিভ্রম) ভুগে নিজেদেরকে অদৃশ্যের সাথে সংযুক্ত মনে করেন।

কুসংস্কার, ভূতুড়ে ভীতি, প্যারানয়া ও মানসিক অস্থিতিশীলতা:

যদি নবী মুহাম্মদ প্রকৃত অর্থেই একজন সচেতন নাস্তিক বা বাস্তববাদী হতেন, তবে তিনি অদৃশ্যের ভয়, কুসংস্কার;  জনৈক কিশোরকে দাজ্জাল বলে সন্দেহ এবং জাদুটোনার মতো অলৌকিক বিষয়গুলোকে উড়িয়ে দিতেন। কিন্তু কুরআন ও হাদিসের বিবরণ প্রমাণ করে যে, তিনি তীব্র প্যারানয়া, অলৌকিক ভীতি এবং চরম মানসিক দোলাচলে ভুগতেন:

১. আকাশে কাল মেঘ, বাতাস ও সূর্যগ্রহণে চরম আতঙ্ক (প্যানিক অ্যাটাক):

আকাশে সামান্য কালো মেঘ দেখা গেলে বা জোরে বাতাস বইলে তিনি স্বাভাবিক স্থিরতা হারিয়ে ফেলতেন। ভয়ে তাঁর চেহারার রং বদলে যেত, তিনি অস্থির হয়ে ঘন ঘন ঘরে ঢুকতেন আর বের হতেন। তিনি বিশ্বাস করতেন, এই মেঘের ভেতরে হয়তো কোনো অদৃশ্য আজাব বা গজব লুকিয়ে আছে যা পুরো মদিনাবাসীকে ধ্বংস করে দেবে। এছাড়া সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে তিনি মনে করতেন এখনই হয়তো কেয়ামত বা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তাই তিনি তীব্র আতঙ্কে মসজিদে গিয়ে দীর্ঘ সময় ধরে কান্নাকাটি ও নামাজে দাঁড়িয়ে যেতেন।

২. ইবনে সাইয়্যাদের ঘটনা, দাজ্জাল ভীতি ও উদ্ভট আচরণ:

মদিনার সাফ ইবনে সাইয়্যাদ নামক এক কিশোরের স্বাভাবিক কিছু বৈচিত্র্য দেখে নবী মুহাম্মদ এতটাই প্যারানয়েড হয়ে পড়েছিলেন যে তিনি তাকেই কেয়ামতের মূল খলনায়ক ‘দাজ্জাল’ ভেবে বসেন। তিনি কোনো রাজকীয় বা বিজ্ঞ নেতার মতো আচরণ না করে চুপিচুপি খেজুর গাছের আড়ালে লুকিয়ে পাতার ফাঁক দিয়ে সেই কিশোরটি শয়তানের সাথে কথাবার্তা বলছে কিনা তা আড় পেতে শোনার চেষ্টা করতেন। এছাড়া সাহাবীরা একবার খেজুর বাগানে কিসের যেন ছায়া দেখে দাজ্জাল এসেছে বললে তিনি সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করে চরম আতঙ্কিত হয়ে পড়েন। একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এক কিশোরকে নিয়ে এমন পাগলামি করা বা ঝোপের আড়ালে লুকিয়ে আড় পাতা কোনোভাবেই সম্ভব নয়।এই কৌতূহলোদ্দীপক ঘটনাটির বিস্তারিত জানতে সাফ ইবনে সাইয়্যাদ নামটির উপর ক্লিক করুন।

৩. মারাত্মক সাইকোটিক বিভ্রম (হ্যালুসিনেশন):

সপ্তম হিজরীর দিকে তাঁর মধ্যে তীব্র মানসিক অস্থিরতা, স্মৃতিভ্রম এবং বাস্তবতাবিশ্লিষ্ট হ্যালুসিনেশন দেখা দেয়। প্রায় ছয় মাস থেকে এক বছর ধরে চলা এই মানসিক ব্যাধির কারণে তিনি প্রায়ই ভাবতেন তিনি তাঁর স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন কিংবা কোনো কাজ সম্পন্ন করেছেন, অথচ বাস্তবে তিনি কিছুই করেননি। দৈনন্দিন বাস্তবতা ও কল্পনার মধ্যকার এই তীব্র বিভ্রম আধুনিক মনস্তত্ত্বের ভাষায় স্পষ্ট সাইকোটিক সিম্পটম। তবে বিজ্ঞানের দৃষ্টিতে ‘জাদুটোনা’ বা অলৌকিক শক্তির কোনো অস্তিত্ব না থাকলেও, তৎকালীন মানুষের চিকিৎসাবিজ্ঞানের অজ্ঞতার কারণে তাঁর এই জটিল মানসিক অসুস্থতাকে লবীদ ইবনুল আ’সামের “জাদুটোনা” বলে ধরে নেওয়া হয় এবং এ থেকেই বাঁচার জন্য পরবর্তীতে সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নাজিল করা হয়েছিল।

৪. ওহী বন্ধ, গভীর বিষাদ ও বারবার আত্মহত্যার চেষ্টা:

খাদিজার চাচাতো ভাই ও বাইবেলের অনুবাদক ধর্মীয়পণ্ডিত  ওয়ারাকা ইবনে নওফেলের মৃত্যুর পরপরই অদ্ভুতভাবে ওহী আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গাইড বা পরামর্শদাতাকে হারিয়ে এবং ওহী বন্ধ হয়ে যাওয়ায় তিনি মারাত্মক মানসিক অবসাদে ভুগে চরম ভারসাম্য হারিয়ে ফেলেন। দিশেহারা হয়ে তিনি মক্কার উঁচু পাহাড়ের চূড়ায় উঠে যেতেন এবং সেখান থেকে লাফ দিয়ে বারবার আত্মহত্যা করতে উদ্যত হতেন।

বাস্তবতার নিরিখে, কোনো সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত প্রকৃত বার্তা বাহক কখনোই এমন আত্মঘাতী মানসিক উন্মাদনায় ভুগতে পারেন না। মনস্তাত্ত্বিক বিশ্লেষণে স্পষ্ট যে, এই কঠিন মানসিক সংকটের মুখে নিজের মনকে শান্ত করতে তাঁর ভেতরেই আরেকটি সত্তা বা অলটার-ইগো তৈরি হয়েছিল। তীব্র হ্যালুসিনেশনের মাধ্যমে সেই অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক কল্পনাই কখনো জিব্রাঈল আবার কখনো আল্লাহর রূপ ধারণ করে তাঁকে সান্ত্বনা দিত এবং আত্মহত্যা থেকে নিবৃত্ত করত—যা মূলত ওহীর ঐশ্বরিকতাকে পুরোপুরি খণ্ডন করে তাঁর নিজস্ব মানসিক বিভ্রম ও পার্সোনালিটি ডিসঅর্ডারকেই প্রকাশ করে।

৫. কুকুর ভীতি ও কুকুর নিধনের পাগলামি:


তাঁর মধ্যে এক অদ্ভুত ধরনের ‘কুকুর ভীতি’ বা ক্যানাইন ফোবিয়া কাজ করত। ঘরের ভেতর বা আশেপাশে কুকুর থাকলে জিব্রাঈল ফেরেশতা ওহী নিয়ে আসতে পারে না—এমন অদ্ভুত বিশ্বাস থেকে তিনি পুরো মদিনা শহর ও তার আশেপাশের সমস্ত কুকুর ঢালাওভাবে কেটে ফেলার চরম নির্দেশ দেন। পরবর্তীতে অতিরিক্ত কুকুর হত্যার ফলে ভারসাম্য নষ্ট হলে তিনি কেবল কালো রঙের কুকুরকে ‘শয়তান’ আখ্যা দিয়ে সেগুলো হত্যার অনুমতি বজায় রাখেন।

৬. রাতের অন্ধকারে ভূতুড়ে ভয় ও পায়খানা-পেশাবের ভীতি:

রাতের অন্ধকারে শয়তান ও জিনের আনাগোনা বেড়ে যায়—এই তীব্র প্যারানয়া থেকে তিনি রাতের বেলা একা চলাফেরা করতে চরম ভয় পেতেন। এমনকি রাতের অন্ধকারে বা খোলা মাঠে মল-মূত্র ত্যাগ করতে যেতে তিনি ভয় পেতেন এবং একা যেতেন না। মলত্যাগ করার সময় শয়তান যেন তাঁর গোপন অঙ্গ না দেখতে পায় বা ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি বিশেষ দোয়া পড়া, পাথরের সাহায্য নেওয়া এবং কাউকে সাথে নিয়ে যাওয়ার মতো অদ্ভুত ভীতিপ্রদর্শনমূলক নিয়ম তৈরি করেছিলেন।

সাইকোপ্যাথির চূড়ান্ত লক্ষণ: চরম নিষ্ঠুরতা ও সহানুভূতির শূন্যতা

মনস্তত্ত্বের ভাষায় সাইকোপ্যাথির সবচেয়ে বড় দুটি লক্ষণ হলো—পরম নির্দয়তা, সহানুভূতির শূন্যতা (Lack of Empathy) এবং যৌথ শাস্তির (Collective Punishment) অমানবিক প্রবণতা। একজন স্বাভাবিক বোধসম্পন্ন মানুষের পক্ষে যেসব সিদ্ধান্ত কল্পনা করাও অসম্ভব, নিজের মতাদর্শ ও ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্ম ও ওহীর আড়ালে ঠিক তেমনই কিছু চরম রক্তক্ষয়ী ও সংবেদনহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল:

বানু কুরাইজার গণহত্যা ও শিশুহত্যা:

যুদ্ধবন্দী বনু কুরাইজা গোত্রের প্রায় ৮০০ থেকে ৯০০ পুরুষকে হাত বেঁধে খন্দকের পাশে একদিনে শিরচ্ছেদ করা হয়। এমনকি কিশোররা সাবালক কি না তা পরীক্ষা করতে তাদের যৌনাঙ্গে পশম উঠেছে কি না তা নেংটো করে দেখা হতো, এবং পশম উঠলেই সেই কিশোরকেও হত্যা করা হতো।

রাতের আঁধারে আকস্মিক হামলায় নারী ও শিশু হত্যা:

শত্রুপক্ষের লোকালয়ে রাতের অন্ধকারে আকস্মিক (তাবিওত) হামলা চালানোর কারণে যখন নিরপরাধ নারী ও শিশুরা মারা যাচ্ছিল, তখন সাহাবীরা চিন্তিত হয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু উত্তরে এম্প্যাথির চরম শূন্যতা দেখিয়ে বলা হয়েছিল—“তারাও তো ওদেরই (শত্রুদের) অংশ।” (সহীহ বুখারী ও মুসলিম)।

অনাহারে মেরে ফেলার জন্য সমষ্টিগত অভিশাপ:

কোনো আদর্শিক বিরোধিতার দায়ে পুরো মুযার গোত্রের ওপর ইউসুফ (আঃ)-এর সময়কার মতো ৭ বছরের কঠিন দুর্ভিক্ষের অভিশাপ দেওয়া হয়। অনাহারে-অর্ধাহারে ছোট শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা ছটফট করে মারা যাবে জেনেও এই সমষ্টিগত শাস্তি দেওয়া চরম নির্দয়তার প্রমাণ।

আকস্মিক হামলা ও নির্বিচারে জনবসতিতে অগ্নিসংযোগের নির্দেশ:

মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদ দূরবর্তী রোমান সম্রাজ্যের অধীনস্থ গভর্নর গাসসানি শাসক শারহাবিলকে ইসলাম গ্রহণের হুমকি দিয়ে চিঠি পাঠান। সেই চিঠির জবাবে ক্ষুব্ধ হয়ে তিনি নবীর  প্রেরিত দূতকে হত্যা করেন। কিন্তু এই হত্যার বদলা নিতে নবী মুহাম্মদ গভর্নর শারহাবিলকে আক্রমণের পরিবর্তে রোমান সীমান্তে থাকা সাধারণ জনপদ ‘উবনা’তে আকস্মিক হামলা চালিয়ে জনপদটি জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন।

মুসলিম অ্যাপোলজিস্টরা যদিও এটিকে দূত হত্যার বদলা হিসেবে জাস্টিফাই করার একটা দুর্বল চেষ্টা করেন, যা সহজেই অসার প্রমাণিত হয়। কারণ, উবনা নামক এলাকার সাধারণ অমুসলিম বাসিন্দারা সেই দূত হত্যার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। একজন নির্দিষ্ট গভর্নরের অপরাধের দায় নিরীহ একটি জনপদের ওপর চাপিয়ে আকস্মিক হামলা চালানো চরম অন্যায্য এবং এটি ‘সমষ্টিগত শাস্তি’ (Collective Punishment)-রই একটি রূপ যা কোনভাবেই জাস্টিফাই করা যায় না।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সেখানে অগ্নিসংযোগের নির্দেশ। আগুনে পুরো বসতি পুড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তে স্পষ্ট হয় যে, শত্রু শিবিরে কেবল আতঙ্ক সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। কারণ, আগুনের শিখা সশস্ত্র যোদ্ধা আর অবুঝ শিশু, নারী বা বৃদ্ধ বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। মূল অপরাধীকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরপরাধ একটি সাধারণ জনপদে এই ধরনের নৃশংস অগ্নিসংযোগ ও আকস্মিক হামলা মূলত চরম নিষ্ঠুরতা এবং মানবিক সহানুভূতির চূড়ান্ত শূন্যতারই বড় নিদর্শন।

স্বজনদের লাশ রক্তে ভেজা থাকতেই সহবাস:

খাইবার যুদ্ধে সাফিয়ার বাবা, স্বামী ও ভাইকে চোখের সামনে হত্যা করার পর, সেই রক্ত শুকানোর আগেই শোকাহত সাফিয়াকে নিজের তাঁবুতে নিয়ে গিয়ে একই রাতে সহবাসে বাধ্য করা হয়—যা চরম মনস্তাত্ত্বিক নির্যাতন ও সহানুভূতির অভাবকে নির্দেশ করে।

লাশের ওপর চরম প্রতিহিংসা ও নৃশংসতা:

একজন খ্রিস্টান ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করে নবীর ওহী লেখকের কাজ করতেন, তিনি পরবর্তীতে মুহাম্মদের তৈরি করা ওহীর ভণ্ডামি ধরে ফেলেন এবং বলেন—“আমি যা লিখে দিই, মুহাম্মদ তা ছাড়া আর কিছুই জানে না।” এরপর তিনি পুনরায় খ্রিস্টান ধর্মে ফিরে যান। তাঁর মৃত্যুর পর যখন তাঁকে দাফন করা হয়, তখন পরদিন দেখা যায় মাটি তাঁর লাশ বাইরে ফেলে দিয়েছে। সাহাবীরা ও মুহাম্মদ দাবি করেন এটি অলৌকিক বিচার, কিন্তু বাস্তবে তাঁর অনুসারীরা প্রতিহিংসাপরায়ণ হয়ে বারবার কবর খুঁড়ে লাশ বের করে ফেলে রেখে চরম নিশংসতা ও অবমাননা প্রদর্শন করেছিল।

গর্ভবতী দাসী হত্যাকে প্রকাশ্যে জাস্টিফাই করা:

এক অন্ধ সাহাবীর একজন গর্ভবতী দাসী ছিল, যে কেবল নবীর সমালোচনা করত। সেই অপরাধে ওই অন্ধ সাহাবী রাতের আঁধারে ছুরি পেটে বসিয়ে গর্ভবতী দাসীটিকে নৃশংসভাবে হত্যা করে। ছুরিকাঘাতে গর্ভস্থ সন্তান পেটের রক্ত ও তরলের সাথে বাইরে গড়িয়ে পড়ে। পরদিন সকালে এই হত্যাকাণ্ডের বিচার করার বদলে উল্টো ঘোষণা দেওয়া হয়—“তোমরা সাক্ষী থাকো, এই দাসীর রক্তের কোনো কিসাস বা বদলা নেই, তার রক্ত একেবারেই অকার্যকর (বাতিল)!” অর্থাৎ কেবল সমালোচনার জন্য একজন গর্ভবতী নারী ও তার গর্ভস্থ সন্তানকে হত্যা করাকেও প্রকাশ্যে আইনি বৈধতা ও সুরক্ষায় ভূষিত করা হয়।

উপসংহার

ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক তথ্যাদি বিশ্লেষণ করলে নবী মুহাম্মদকে কেবল একজন সাধারণ চতুর ভণ্ড বা বাস্তববাদী ‘নাস্তিক’ হিসেবে আখ্যা দেওয়া কঠিন। আপাতদৃষ্টিতে তাঁর ব্যক্তিগত সুবিধা অনুযায়ী আইন তৈরি করাকে চরম ভণ্ডামি মনে হলেও, তাঁর তীব্র কুসংস্কার, প্যারানয়া এবং অলৌকিক ভীতি প্রমাণ করে যে তিনি অদৃশ্যের অস্তিত্বে সত্যি বিশ্বাস করতেন। প্রকৃতপক্ষে, একজন সাইকোপ্যাথ কিন্তু চতুর ভণ্ডামি করার পাশাপাশি নিজেকে ঈশ্বরের অতি বিশেষ পাত্র ভেবে নিজ মনস্তাত্ত্বিক বিভ্রমকেই ‘ঐশ্বরিক ওহী’ বলে বিশ্বাস করতে পারে। তিনি শৈশবের ট্রমা থেকে জন্ম নেওয়া মেসায়াহ কমপ্লেক্স, হ্যালুসিনেশন, সাইকোপ্যাথিক নির্দয়তা এবং চতুর আত্মকেন্দ্রিকতার এক জটিল মিশ্রণ ছিলেন বলেই মনে হয়—যেখানে তিনি নিজের অবচেতন বিভ্রমকে সত্য মেনেও, একই সাথে ধর্মের আড়ালে নিজের শারীরিক ও রাজনৈতিক ফায়দা লুটতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।

তথ্যসূত্র ও প্রকাশনা নির্দেশিকা

বিশেষ দ্রষ্টব্য: নিচে উল্লেখিত সমস্ত সহীহ হাদিসের নম্বর দারুস সালাম প্রকাশনী (Darussalam Publications, Riyadh)-এর আন্তর্জাতিক ক্রমিক নম্বর অনুযায়ী প্রদত্ত। সীরাত ও তাফসীর গ্রন্থগুলোর ক্ষেত্রেও বিশ্বস্বীকৃত আন্তর্জাতিক সংস্করণ ব্যবহার করা হয়েছে।

১. নিজের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আয়াত নাজিল ও বৈপরীত্য

  • আনলিমিটেড বিয়ে ও হিবা (বিনামূল্যে নারী গ্রহণ): আল-কুরআন, সূরা আল-আহযাব (৩৩:৫০)।
  • জয়নবকে বিয়ে ও দত্তকপ্রথা বাতিল: আল-কুরআন, সূরা আল-আহযাব (৩৩:৩৭ ও ৩৩:৪-৫)।
  • মেহমানদের ঘর থেকে বের করতে আয়াত: আল-কুরআন, সূরা আল-আহযাব (৩৩:৫৩)।
  • মৃত্যুর পর স্ত্রীদের পুনর্বিয়ে নিষিদ্ধ ও “পাতানো মা” বানানো: আল-কুরআন, সূরা আল-আহযাব (৩৩:৫৩)।
  • ‘নবী মুমিনদের পিতা নন’ ঘোষণা: আল-কুরআন, সূরা আল-আহযাব (৩৩:৪০)।
  • মারিয়া কিবতিয়া, হাফসার আপত্তি ও ওহী: আল-কুরআন, সূরা আত-তাহরীম (৬৬:১-৪); সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৪৯৫৯।
  • গনিমতের লাল চাদর ও নিষ্পাপ প্রমাণের আয়াত: আল-কুরআন, সূরা আল-ইমরান (৩:১৬১); জামে আত-তিরমিজী (দারুস সালাম), হাদিস নং ৩০৭৯।
  • খেজুর বাগান কেটে ফেলা/জ্বালানো: আল-কুরআন, সূরা আল-হাশর (৫৯:৫); সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ২৩২০।
  • বিবাহিত যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাসের বৈধতা: আল-কুরআন, সূরা আন-নিসা (৪:২৪); সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ১৪৫৬।
  • আবু লাহাবকে অভিশাপ: আল-কুরআন, সূরা আল-মাসাদ (১১১)।
  • আয়েশার ৬ বছর বয়সে বিয়ে ও ফাতেমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩৮৯৪; সুনান আন-নাসায়ী (দারুস সালাম), হাদিস নং ৩২২১।
  • ** his পরামর্শ বৈপরীত্য (কৃত্রিম পরাগায়ন):** সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৩৬৩।
  • দাঁড়িয়ে প্রস্রাব ও কেবলার দিকে মল-মূত্র ত্যাগ: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ২২৬ ও ১৪৮।
  • মারিয়া কিবতিয়ার সাথে গোলামের গুঞ্জন ও হত্যার নির্দেশ: সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৭৭১।

২. শৈশবের ট্রমা, সীরাতের বিবরণ ও শারীরিক লক্ষণ (মৃগী/হ্যালুসিনেশন)

  • ধাত্রী হালিমার ঘরে মূর্ছা যাওয়া ও বক্ষ বিদারণ: সীরাতে ইবনে হিশাম (দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বিরেুত); সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ১৬২।
  • ওহী নাজিলের সময় শারীরিক বৈকল্য (উটের শব্দ, ঘণ্টার আওয়াজ, লাল মুখ ও ঘাম): সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ২, ৪, ৪৫৩৮; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৩৩, ২৩৪।

৩. কুসংস্কার, প্যারানয়া ও মানসিক দোলাচল

  • কালো মেঘ, ঝড় ও সূর্যগ্রহণে আতঙ্ক (প্যানিক অ্যাটাক): সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩২০৬, ১০৫৯; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ৮৯৯।
  • ইবনে সায়্যাদ ও দাজ্জাল ভীতি (গাছের আড়ালে লুকানো): সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩০৫৫, ৬১৭৫; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৯২৪।
  • জাদুটোনার প্রভাব ও সাইকোটিক হ্যালুসিনেশন: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩১৭৫, ৫৭৬৫।
  • সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নাজিল: তাফসীরে ইবনে কাছীর (দারু ত্বাইয়্যিবাহ সংস্করণ, রিয়াদ)।
  • ওয়ারাকা ইবনে নওফেলের মৃত্যু, ওহী বন্ধ ও আত্মহত্যার চেষ্টা: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩, ৬ ৯৮২।
  • কুকুর ভীতি ও মদিনার কুকুর নিধন: সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ১৫৭২; সুনান আবু দাউদ (দারুস সালাম), হাদিস নং ২৮৪৫, ২৮৪৬।
  • রাতের অন্ধকারে ভয়, জিনের উপদ্রব ও মলত্যাগের নিয়মাবলী: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ১৪২, ৩৩২৪; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৬৩, ২৬৫।

৪. পরম নিষ্ঠুরতা ও এম্প্যাথির শূন্যতা (সাইকোপ্যাথির লক্ষণ)

  • বনু কুরাইজার গণহত্যা ও কিশোরদের পশম পরীক্ষা: সুনান আবু দাউদ (দারুস সালাম), হাদিস নং ৪৪০৪; জামে আত-তিরমিজী (দারুস সালাম), হাদিস নং ১৫৮৪; সীরাতে ইবনে হিশাম (দারুল কুতুব আল-ইলমিয়্যাহ)।
  • রাতের আঁধারে আকস্মিক হামলায় নারী ও শিশু হত্যা (“তারাও তো ওদেরই অংশ”): সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩০১০; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ১৭৪৫।
  • মুযার গোত্রের ওপর ৭ বছরের দাহক দুর্ভিক্ষের অভিশাপ: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ১০০৬, ৪৮০৯।
  • সীমান্তবর্তী উবনা জনবসতিতে অগ্নিসংযোগের নির্দেশ: সুনানে আবু দাউদ: ২৬৩৯, সুনানে ইবনে মাজাহ: ২৮৫৫।
  • সাফিয়ার স্বজনদের রক্তের পর একই রাতে সহবাস: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩৭১, ৪২১৩।
  • খ্রিস্টান ওহী লেখকের লাশ কবর থেকে বের হওয়া: সহীহ বুখারী (দারুস সালাম), হাদিস নং ৩৬১৭; সহীহ মুসলিম (দারুস সালাম), হাদিস নং ২৭৮১।
  • অন্ধ সাহাবী কর্তৃক গর্ভবতী দাসী হত্যা ও রক্ত অকার্যকর ঘোষণা: সুনান আবু দাউদ (দারুস সালাম), হাদিস নং ৪৩৬১; সুনান আন-নাসায়ী (দারুস সালাম), হাদিস নং ৪০৭০।

Related Posts

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মানুষ সাধারণত তার নিজের রূপ, অনুভূতি, কল্পনা এবং সীমাবদ্ধতা দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করতে চায়। এই বিশেষ মনস্তাত্ত্বিক প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানথ্রোপোমরফিজম (Anthropomorphism) বা মানব রূপারোপবাদ। সহজ ভাষায়, মানবীয় আবেগ, আকৃতি বা চরিত্রকে কোনো অ-মানবীয় বস্তু বা পরম সত্তার ওপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াই হলো অ্যানথ্রোপোমরফিজম। কার্টুনে পশুপাখির কথা বলা যেমন অ্যানথ্রোপোমরফিজম, ঠিক তেমনি ধর্মীয় সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর ভাবনায় মানবীয় গুণাবলী আরোপ করা এর সবচেয়ে বড় উদাহরণ।…

Read more

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

যখনই কেউ প্রশ্ন করে, জন্মগতভাবে একটা শিশুকে প্রতিবন্ধী বানিয়ে বা ভয়ানক রোগ দিয়ে আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন? অবুঝ শিশুদের কষ্ট দিয়ে তিনি কিসের পরীক্ষা নেন? এগুলো কি আসলে দয়ার নমুনা নাকি নির্দয়তার নমুনা? আল্লাহ কি আসলেই পরম দয়ালু? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো! ধরুন, আপনি নিজে যদি আল্লাহ হতেন, তাহলে কি কখনো পরীক্ষার অজুহাতে এরকম অমানবিক কাজ করতে পারতেন?

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন