পরীক্ষার নামে গোঁজামিল

স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে ছাত্রদের বললেন,

“দেখো, এটা পরীক্ষার হল। এখানে তোমাদের স্বাধীনভাবে উত্তর লিখতে হবে। কেউ ভুল লিখলে আমি খাতা কেড়ে নেব না, কাউকে জোর করে সঠিক উত্তরও বলে দেব না। কারণ এতে পরীক্ষার উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে।”

ছাত্ররা মাথা নাড়ল।

পরীক্ষা শুরু হলো।

হঠাৎ এক ছাত্র উত্তরপত্রে শিক্ষকের নামের বানান ভুল লিখল।

প্রধান শিক্ষক রেগে আগুন হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পুরো সারির দশজন ছাত্রের খাতা ছিঁড়ে ফেললেন। তারপর কয়েকজনকে হল থেকে বের করে দিলেন।

অন্য ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করল,

“স্যার, আপনি না বলেছিলেন এটা পরীক্ষার হল? এখানে তো স্বাধীনভাবে উত্তর লেখার কথা!”

প্রধান শিক্ষক বললেন,

“হ্যাঁ, সেটাই তো।”

কিছুক্ষণ পর দেখা গেল, হলের এক কোণায় একজন বড় ছাত্র দুর্বল এক ছাত্রকে মারধর করছে। ছোট ছেলেটা কাঁদছে, সাহায্যের জন্য চিৎকার করছে।

প্রধান শিক্ষক সব দেখছেন।

একজন ছাত্র দৌড়ে এসে বলল,

“স্যার, আপনি কিছু বলছেন না কেন?”

প্রধান শিক্ষক শান্ত গলায় উত্তর দিলেন,

“এটা পরীক্ষার হল। এখানে সবার স্বাধীন ইচ্ছাশক্তি আছে। আমি হস্তক্ষেপ করলে পরীক্ষা নষ্ট হয়ে যাবে।”

ছাত্রটি কিছুক্ষণ চুপ করে রইল।

তারপর বলল,

“স্যার, বানান ভুল হলে আপনি দশজনের খাতা ছিঁড়ে ফেলেন, আর একজন ছাত্র আরেকজনকে মারলে আপনি বলেন এটা পরীক্ষার অংশ?”

প্রধান শিক্ষক গম্ভীর মুখে বললেন,

“তুমি এসব গভীর বিষয় বুঝবে না।”

ছাত্রটি আর কিছু বলল না।

হঠাৎ, তার মনে পড়ে গেল মক্তবের হুজুরের কথা, যিনি বলেছিলেন, “আল্লাহ দুনিয়াতে শিশুধর্ষণের মত জঘন্য অপরাধেও হস্তক্ষেপ করেন না, কারণ দুনিয়া হলো পরীক্ষার হল। অন্যদিকে, ভূমিকম্প হলে তিনি বলতেন এটার আল্লাহর গজব, বেপর্দা আর অশ্লীলতার কারণে তিনি গজব দিয়ে থাকেন।

অণুগল্প : পরীক্ষার নামে গোঁজামিল

Related Posts

মাদ্রাসা ছাত্রের জবানবন্দি

আমি, আমিনুল হক (ছদ্মনাম), একজন হাফেজ এবং মাওলানা। হাফেজি এবং মাওলানা লাইন মিলিয়ে আমি মোট ১৪ বছর মাদ্রাসা জীবন অতিবাহিত করি। আমি স্কুলে ভালো ছাত্র থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণী পাশ করার পরই মসজিদের ইমামের পরামর্শে আল্লাহর সন্তুষ্টির আশায় আমার বাবা আমাকে কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন এবং হাফেজি শেষ করে পরে আমি মাওলানা লাইনে ভর্তি হই। আমার বাবা পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি খুবই হুজুরভক্ত ছিলেন। অনেক…

Read more

রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী ছিলেন?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের সমাজে অনেক ভিত্তিহীন অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম একটি একটি হলো, তিনি নাকি মুসলিমবিদ্বেষী ছিলেন। এই অভিযোগটি এতবার বলা হয়েছে যে অনেক মানুষ এটাকে সত্য বলে ধরে নেন। কিন্তু প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ বা চিঠিপত্রে কি সত্যিই মুসলিমদের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়? রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী? অথচ, বাস্তবে রবীন্দ্রনাথকে পড়লে বরং ভিন্ন একটি চিত্র দেখা যায়। রবীন্দ্রনাথ এমন একজন…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন