রুমডেট পর্ব – ২

চুম্বনে চুম্বনে আরিফকে আকণ্ঠ পান করছিল ফারহানা। আরিফও পাল্টা প্রতিশোধের মতো গোগ্রাসে পান করছিল ফারহানার অধরসুধা।

এমন একটা বেহেশতি মুহূর্তে হঠাৎ শুরু হলো মাগরিবের আজান। মুয়াজ্জিন তার করুণ কণ্ঠে যেন স্রষ্টার শ্রেষ্ঠত্বের কথা ধ্বনিত করছে ভুবনময়। ফারহানা তড়িঘড়ি করে আরিফের বাহুবন্ধন থেকে মুক্ত করলো নিজেকে। অদূরেই কাপড়চোপড়ের ওপর অগোছালো পড়ে ছিল ওড়নাটি। দ্রুতবেগে ছোঁ-মেরে টেনে এনে মাথার চুল ঢেকে নিলো ফারহানা।

আজান হবে আর মুসলিম রমণীর মাথা অনাবৃত থাকবে—তাই কি হয় কখনো? অন্তত ফারহানা সে রকম বেলাজ-বেহায়া মেয়েদের মতো নয়। ওড়নার ভেতর ফারহানার মিষ্টি মুখটি অবলোকন করে বারবার মুগ্ধ হচ্ছিল আরিফ। সুবহানাল্লাহ! মানুষ এত সুন্দর হয়!

আরিফের তখন বারবার কুরআনের সুরা আত-ত্বীনের ৪ নম্বর আয়াতটি মনে পড়ছিল।

“নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে।”

ফারহানার রূপলাবণ্য দেখে স্রষ্টার প্রতি শুকরিয়ায় সিজদাহ্অবনত হয়ে আসে আরিফের কামুক সত্তা।

অবশ্য রুমডেটিংয়ে এসে আজ ওরা দুজনে একওয়াক্ত নামাজও আদায় করে নি। কিন্তু তাই বলে ইসলামি মূল্যবোধ তাদের হৃদয়ের মণিকোঠা থেকে কেউ কেড়ে নিতে পারে নি।

ফারহানা আরিফকে বলে চটজলদি ফরজগোসলটা সেরে নাও, সোনা। সন্ধ্যা হয়ে গেছে। রাত ৮ টার মধ্যে বাড়ি ফিরতে না পারলে মা-র বকুনি খেতে হবে। আরিফ মুখে দুষ্টু হাসি এনে বলে—চলো না, এক সঙ্গে গোসল করি, জান!

এমন সময় হঠাৎ ফারহানার মুখে যেন একটা বিষণ্ণ মেঘের ছায়া এসে পড়ল। আরিফ বুঝতে পেরে জিএফকে জিজ্ঞেস করে : কী হলো জান! হঠাৎ মুডঅফ মনে হচ্ছে?

ফারহানা রাখঢাক না করে তার মনের গোপন অস্বস্তির কথা আরিফকে বলে দেয়।

“জান, আমরা আজ দুজনে যা করলাম, আল্লাহ যদি ক্ষমা না করে?” ছোট্ট একটা নিঃশ্বাস ফ্যালে ফারহানা।

আরিফ তার দুহাত দিয়ে পুষ্পাঞ্জলির মতো ফারহানার চিবুক ধরে সুন্দর মুখটি কাছে টেনে আনে। নিজের মুখের কাছে এনে ফারহানার গোলাপ-ঠোঁটে আর একটি চুমু খায় সে। বলে—জান, তুমি রবের দয়া সম্পর্কে জানো না। আমরা গুনাহ্ না করলে আকাশের মালিক ক্ষমা করবেন কাকে?

সহিহ্ মুসলিমের [তাওহিদ পাবলিকেশন] ৬৭৪৯ নম্বর হাদিসটি তোমার মনে নেই? প্রিয় নবীজি বলেন : যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ্ তা‘আলা তোমাদের ধ্বংস করে এমন এক মাখ্‌লুক বানাতেন যারা পাপ করতো এবং আল্লাহ্ তাদেরকে মাফ করে দিতেন।

কুরআনে আল্লাহর রহমত এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার জন্য বারবার বলা হয়েছে, জান। আল্লাহ তার বান্দা-বান্দীর জন্য তওবার রাস্তা কখনো বন্ধ করেন না।

—এসো, এবার একসাথে গোসল করে পবিত্র হয়ে নিই। নাপাকি অবস্থায় বেশিক্ষণ থাকতে নেই সোনা। ফেরেশতারা অভিশাপ দেয়। অপবিত্রতা হচ্ছে কাফের, মুশরিক, নাস্তিকদের বৈশিষ্ট্য। নাপাকি মুমিনের পরিচয় হতে পারে না।

অণুগল্প : রুমডেট
দ্বিতীয় পর্ব।

  • Related Posts

    মাদ্রাসা ছাত্রের জবানবন্দি

    আমি, আমিনুল হক (ছদ্মনাম), একজন হাফেজ এবং মাওলানা। হাফেজি এবং মাওলানা লাইন মিলিয়ে আমি মোট ১৪ বছর মাদ্রাসা জীবন অতিবাহিত করি। আমি স্কুলে ভালো ছাত্র থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণী পাশ করার পরই মসজিদের ইমামের পরামর্শে আল্লাহর সন্তুষ্টির আশায় আমার বাবা আমাকে কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন এবং হাফেজি শেষ করে পরে আমি মাওলানা লাইনে ভর্তি হই। আমার বাবা পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি খুবই হুজুরভক্ত ছিলেন। অনেক…

    Read more

    রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী ছিলেন?

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের সমাজে অনেক ভিত্তিহীন অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম একটি একটি হলো, তিনি নাকি মুসলিমবিদ্বেষী ছিলেন। এই অভিযোগটি এতবার বলা হয়েছে যে অনেক মানুষ এটাকে সত্য বলে ধরে নেন। কিন্তু প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ বা চিঠিপত্রে কি সত্যিই মুসলিমদের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়? রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী? অথচ, বাস্তবে রবীন্দ্রনাথকে পড়লে বরং ভিন্ন একটি চিত্র দেখা যায়। রবীন্দ্রনাথ এমন একজন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন