রুমডেট

প্রেম হওয়ার ৬ মাসের মাথায় প্রথমবারের মতো রুমডেটিংয়ে এসে আরিফ এবং ফারহানা পরস্পরকে খুব নিবিড়বন্ধনে জড়িয়ে শুয়ে আছে। বাইরে বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শিহরণ। আরিফ তার খোলা বুক দিয়ে অনুভব করছে ফারহানার হৃদয়কম্পন।

এমন সময় আরিফ ফারহানাকে জিজ্ঞেস করে : জান, তুমি কী দেখে আমাকে এত ভালোবাসলে? আমার মধ্যে কীএমন পেয়েছ?

ফারহানা ফিসফিস করে উত্তর দেয় :

‘সোনাপাখী তোমার মধ্যে আমি যা পেয়েছি তা হলো—উত্তম চরিত্র। তুমি পাঁচওয়াক্ত নামাজ পড়ো। মিথ্যা বলো না। আমাকে ভীষণ টেককেয়ার করো। আমি মনে মনে সারাজীবন এমন কাউকেই খুঁজছিলাম।’

লিপকিস করার ফাঁকেফাঁকে এবার ফারহানাও আরিফকে পাল্টা প্রশ্ন করে— তুমিবা আমার মধ্যে কী পেলে আরিফ, যে এক দেখাতেই ভালোবেসে এমন পাগল হয়ে গেলে?

আরিফের সোজাসাপটা উত্তর। তোমার-আমার মধ্যে মনের মিল। এটাই আমাদের এক করেছে। মনে আছে একটা দাঈ পেজের কমেন্ট সেকশনে তোমার আমার প্রথমপরিচয়? তুমিও নাস্তিকদের দুচোখে দেখতে পারো না, আমিও তাই। তুমি প্রথম যেদিন আমার সাথে দেখা করতে এলে তোমার গায়ে ছিল ব্লু-কালারের একটা ইরানি হিজাব। আমার দেখেই ভালো লেগেছিল তুমি পর্দা করো। পরপুরুষের কুনজর এড়িয়ে চলো। আমি সারা জিন্দেগি এমনই একটা লক্ষ্মী বৌ চেয়েছিলাম যে চিন্তায় হবে আধুনিক এবং বিশ্বাসে হবে ধর্মপ্রাণ।

অণুগল্প : রুমডেট
প্রথম পর্ব

  • Related Posts

    মাদ্রাসা ছাত্রের জবানবন্দি

    আমি, আমিনুল হক (ছদ্মনাম), একজন হাফেজ এবং মাওলানা। হাফেজি এবং মাওলানা লাইন মিলিয়ে আমি মোট ১৪ বছর মাদ্রাসা জীবন অতিবাহিত করি। আমি স্কুলে ভালো ছাত্র থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণী পাশ করার পরই মসজিদের ইমামের পরামর্শে আল্লাহর সন্তুষ্টির আশায় আমার বাবা আমাকে কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন এবং হাফেজি শেষ করে পরে আমি মাওলানা লাইনে ভর্তি হই। আমার বাবা পেশায় স্কুল শিক্ষক হলেও তিনি খুবই হুজুরভক্ত ছিলেন। অনেক…

    Read more

    রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী ছিলেন?

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের সমাজে অনেক ভিত্তিহীন অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম একটি একটি হলো, তিনি নাকি মুসলিমবিদ্বেষী ছিলেন। এই অভিযোগটি এতবার বলা হয়েছে যে অনেক মানুষ এটাকে সত্য বলে ধরে নেন। কিন্তু প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ বা চিঠিপত্রে কি সত্যিই মুসলিমদের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়? রবীন্দ্রনাথ কি আসলেই মুসলিমবিদ্বেষী? অথচ, বাস্তবে রবীন্দ্রনাথকে পড়লে বরং ভিন্ন একটি চিত্র দেখা যায়। রবীন্দ্রনাথ এমন একজন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    স্রষ্টা কি রাগেন বা খুশি হন? মানুষের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    মহাবিশ্বের উৎপত্তি: পরম কারণ নাকি প্রাকৃতিক নিয়ম?

    প্রাণের উদ্ভব: ঈশ্বর নাকি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া?

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    ​আল্লাহ কেন শিশুদের কষ্ট দেন: ধর্মীয় গোঁজামিলের যৌক্তিক খণ্ডন

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    নবী মুহাম্মদের গাছ বিদ্বেষ: অলৌকিক কাহিনীর অন্তরালে কুসংস্কার ও পরিবেশবিরোধী চেতনা

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন

    ইসলামে নারীরা কি আসলেই পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পায়? ৫টি ভুল ধারণা ও খণ্ডন